আসছে শিশু দিবস, এই দিনে আপনার সন্তানকে রান্না করে খাওয়ান এই সুস্বাদু ও হেলদি খাবারগুলি
প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয় শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয়ে আসছে। এদিনটি শিশুদের আনন্দের উৎসব বলা চলে। এই শিশু দিবসে আপনি কিন্তু আপনার সন্তানকে এই হেলদি ও সুস্বাদু এই রান্নাগুলি করে খাওয়াতেই পারেন।
এতে তারা কিন্তু ভীষণ খুশি হবে। আনন্দের সঙ্গে সেই খাবারগুলি তারা কিন্তু উপভোগ করবে। সেই সঙ্গে পাবেন অনেক পুষ্টিগুণও। জানুন শিশু দিবসে আপনার সন্তানকে কী কী রান্না করে খাওয়াবেন।

- ইডলি
দক্ষিণ ভারতের খুব বিখ্যাত খাবার কিন্তু ইডলি। যা খেতে ভীষণ ভালোবাসে শিশুরা। আপনি কিন্তু খুব সহজে শিশুকে পালংশাক, পনির, বিট দিয়ে ইডলি বানিয়ে খাওয়াতে পারেন। আবার আপনি সুজি দিয়েও ইডলি করতে পারেন। যা খেতেও পছন্দ করবে আপনার সন্তান। সেই সঙ্গে এটি খেতেও সুস্বাদু ও হেলদিও বটে।
- ব্রেড রোল
বাচ্চারা কিন্তু রুটি বা ব্রেড খেতে একদমই পছন্দ করে না। তবে রুটি দিয়ে যদি আপনি রোল করে দেন, তা কিন্তু তারা খুব মজা করে খাবে তারা। তাই এই শিশু দিবসে আপনি আপনার বাচ্চাকে বানিয়ে দিতেই পারেন রুটি দিয়ে রোল। প্রথমে একটি আটার রুটি (পাউরুটি দিয়েও করতে পারেন) বানিয়ে নিন। তার ভেতরে আলুর স্টাফিং দিয়ে তাতে ক্যাপসিকাম, বিট, গাজর, পালংশাক, পনির ইত্যাদি দিয়ে আপনি করতে পারেন, আবার তাতে সামান্য অল্প একটু সস দিতে পারেন। যাতে কিন্তু খাবারের স্বাদ আরও বেড়ে যাবে।
- ভেজিটেবল ওটস
ওটস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সকলের। আবার অনেক বাচ্চারা ওটস খেতেও খুব একটা পছন্দ করে না। তবে যদি সেটি যদি ভেজিটেবল ওটস হয় তাহলে তো আর কোনও কথাই নেই। কারণ এই ওটস সব বাচ্চারাই খেতে ভালোবাসে। এই ওটস খেলে তারা কিন্তু পাবে অনেক পুষ্টিগুণও। শরীরও কিন্তু সুস্থ থাকবে তাদের।
- নুডুলস
আপনি কিন্তু নুডুলস করেও আপনার বাচ্চাকে শিশু দিবসে দিতে পারেন। সব সবজি দিয়ে নুডুলস করে দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে, আবার শরীরে ঢুকবে পুষ্টিগুণও। এটা তারা খেতেও খুব পছন্দ করবে। তাই শিশু দিবসে আপনিও কিন্তু এই সহজ রেসিপিগুলি আপনার শিশুকে বানিয়ে দিতেই পারেন। এতে তারাও খুব খুশি হবে।












Click it and Unblock the Notifications