জগন্নাথ দেবের এই প্রিয় খাবারগুলি আপনিও রথযাত্রায় বাড়িতে ট্রাই করতে পারেন
প্রতিবছর রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকেন সকল ভক্তরা। চলতি বছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে রথযাত্রা। এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর আয়োজন করেন ভক্তরা।
৭ জুলাই এবছর পালিত হবে রথযাত্রা, উল্টোরথ পরেছে ১৬ জুলাই। এই রথযাত্রার সময় আপনি কিন্তু উড়িষ্যার এই ঐতিহ্যবাহী খাবারগুলি একবার হলেও ট্রাই করতে পারে। তার মধ্যে কী কী রয়েছে, জানুন।

- খিচুড়ি
পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে খিচুড়ি নিবেদন করা হয়। যা তৈরি করতে লাগে খাঁটি ঘি, মুগ ডাল, চাল দিয়ে তৈরি করা। এটি ভগবান জগন্নাথকে নিবেদন করা হয়। জগন্নাথ দেবের ৫৬ টি ভোগের মধ্যে এটি একটি।
- পোড়া পিঠা
পৌরাণিক অনেক কাহিনীতে জানা গেছে যে জগন্নাথদেব মিষ্টি খেতে ভীষণ পছন্দ করতেন। তাই তাঁকে একটি মিষ্টি অর্পণ করা হয়। যার নাম পোড়া পিঠা। যা মূলত নারকেল, ছোলা, আটা, গুড় এলাচ দিয়ে তৈরি করা হয়।
- ডালমা
রথযাত্রায় কিন্তু পুরীতে ভোগ হিসেবে দেওয়া হয় ডালমা। আপনি বাড়িতেও তৈরি করতে পারেন ডালমা। এটি বানাতে লাগে অরহর ডাল, কিছু সবজি। তেল ছাড়াই খুব সুন্দর ভাবে তৈরি করা যায়। ভগবান জগন্নাথকে এই ডালমা কিন্তু দেওয়া হয়।
- সাঁতুলা
উড়িষ্যার একটি বিখ্যাত খাবারই হল সাঁতুলা। যা ভাজা বা সেদ্ধ করা আলু, বেগুন, টম্যাটো, ঘি, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা। যা কিন্তু ভাত, রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনিও কিন্তু রথের ডিন এইগুলি একবার ট্রাই করতে পারেন।
- ছানা পোড়া
পনির, চিনি, এলাচগুঁড়ো, আটা, বাদাম, ঘি দিয়ে জগন্নাথ মন্দির একটি সুন্দর মিষ্টি তৈরি করা। যেটি দেখতে কিন্তু অসাধারণ। এর স্বাদও কিন্তু মন ভোলানো।
- মালপোয়া
ময়দা, দুধ, চিনি, মৌরি বীজ, এলাচ দিয়ে কিন্তু আপনি বাড়িতেই বানাতে পারেন মালপোয়া। যা জগন্নাথ দেবকে সকালে ভোগ হিসাবে দেওয়া হয়।
- রসবলি
এই মিষ্টিটি ছানার তৈরি। এটি ছানা দিয়ে তৈরি করে ডুবো তেলে ভাজা হয়। এর স্বাদ কিন্তু অসাধারণ।
- উখুদা
ভাজা মুড়ি ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি পুরীর মন্দিরে ভোগ হিসাবে দেওয়া হয়। আপনিও কিন্তু বাড়িতে এবার ট্রাই করতে পারেন।
- খাজা
ময়দা, চিনি দিয়ে খাজা আপনিও বাড়িতেই ভাজতে পারেন। পুরীর জগন্নাথ মন্দিরের এটি ভোগ হিসাবে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications