গরমের শুরুতেই বাড়িতে বানিয়ে নিন কাঁচা আমের এই রেসিপিগুলি, রইল প্রণালী
গরম পড়তেই বাজারে কিন্তু কাঁচা আমের বিক্রি বেড়েছে। আর এই সেই মরসুমে আম খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তা পাকা কিংবা কাঁচা আম, যাই হোক না কেন? পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা যায়। ঠিক তেমনই কাঁচা আম দিয়েও আপনিও কিন্তু নানা স্বাদের টক, মিষ্টি রেসিপি তৈরি করতে পারেন।
যা কিন্তু খুব সহজে আপনারাও বাড়িতে বানাতে পারেন। তাই এই গরমের শুরুতে আপনারাও কিন্তু কাঁচা আম দিয়ে এই রেসিপিগুলি ঘরে তৈরি করে নিতে পারেন। এর স্বাদ কিন্তু অতুলনীয়। জানুন কী কী বানাবেন, বানাতেই বা কী কী লাগছে?

আমপান্না
আমপান্নার নাম কমবেশি সকলেই শুনেছেন। এটি কিন্তু গ্রীষ্মকালে এই আমপান্না খেলে শরীর ঠান্ডা থাকবে। যা খেতেও কিন্তু অসাধারণ। এই টক, মিষ্টি, মশলাদার পানীয়টি বানানো খুব সহজ। প্রথমে আমকে ভালো করে আম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর চিনি, ভাজা জিরা গুঁড়ো, নুন ও পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে এতে এক টুকরো বরফ দিয়ে দিন। দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আমপান্না। এটি আপনি পরিবেশন করতে পারবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ।
কাঁচা আমের ভাত
আপনি কি কখনও কাঁচা আমের ভাত খেয়েছেন। এটি কিন্তু দক্ষিণ ভারতের একটি বিখ্যাত খাবার। এই ভাতের স্বাদ কিন্তু টক টক। এটি মূলত কারিপাতা, বাদাম, সরষে বীজ মিশিয়ে এই সুস্বাদু খাবারটি তৈরি করা হয়। এতে কিন্তু কাঁচা আম কুচিকুচি করে দিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। এতে সরষে, হলুদ, শুকনো লঙ্কা, কারিপাতা, চিনেবাদাম দেওয়া হয়। সঙ্গে কিন্তু ধনেপাতার সাজিয়ে পরিবেশন করতে পারেন আপনি।
সবুজ আমের চাটনি
গরমকালে চাটনি ছাড়া খাবার ইচ্ছাই থাকে না। তাই এই শীতকালে সবুজ আম দিয়ে আপনি কাঁচা আমের চাটনিও আপনি বানাতে পারেন। কাঁচা আমের টক, মিষ্টি মশলাদার চাটনির সঙ্গে যা কিন্তু খেতে দারুন। ভারতীয়দের কাছে এই খাবারটি কিন্তু অতুলনীয়। কাঁচা আম কুচি কুচি করে তাতে আদা, গুড় মিশিয়ে দিন। তারপর একটা বয়ামে ভরে রেখে দিন। তাহলে তৈরি হয়ে যাবে সবুজ কাঁচা আমের চাটনি।
কাঁচা আমের ডাল
কাঁচা আমের ডাল নিশ্চয়ই খেয়েছেন? এই কাঁচা আমের ডাল খেতে কিন্তু অসাধারণ। তবে এই ডাল তৈরি করতে আপনাকে কিন্তু মুসুরির ডাল নিতে হবে। তাই মুসুরির ডালকে ভালো করে সেদ্ধ করে নিন। তারপরে কাঁচা আমের টুকরো, নুন, হলুদ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করতে পারেন। তারপরে কড়াইতে সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা সেদ্ধ করে নিন। তারপর যে ডালটি আপনি সেদ্ধ করেছেন, সেটি ভালোভাবে ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের ডাল। যা খেতে কিন্তু অসাধারণ।












Click it and Unblock the Notifications