Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এই গরমে চুটিয়ে খান আম ডাল থেকে ম্যাঙ্গো কুলফি, কীভাবে বানাবেন, রইল রেসিপি

ফলের রাজা আম খেতে কেনা ভালবাসে বলুন! আর এই গরমকালে কাঁচা আম থেকে মিষ্টি আম সকলেই কিন্তু চুটিয়ে খান। এই মরসুমে অনেকেই নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন আম।

আপনিও কি আম খেতে ভালোবাসেন? তাহলে গরমে আপনিও এই রেসিপিগুলি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। দেখুন কী কী বানাবেন।

Money

  • আম ডাল

প্রথমেই আসি কাঁচা আমের কথায়। কাঁচা আম দিয়ে আপনি ডাল বানাতে পারেন। কীভাবে বানাবেন- আমার খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে আমটিকে ডুমো ডুমো করে কেটে রাখুন। তারপর গরম গরম জলে সামান্য তেল, নুন, হলুদ দিয়ে আম ফুটতে দিন। আম ভালোভাবে সেদ্ধ করে কড়াইতে সামান্য তেল গরম করে কালো সরষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিন। তারপর দিয়ে দিন সামান্য পরিমাণ নুন। তাহলেই একদম তৈরি হয়ে যাবে আপনার আমের ডাল।

  • আমের চাটনি

আমের চাটনি খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। বানাবেন কীভাবে- কাঁচা আম ভালো করে কেটে ধুয়ে সামান্য নুন, হলুদ দিয়ে আমের টুকরো গুলো মেখে রাখুন। তারপর একটি বাটিতে কাজু বাদাম, কিশমিশ ভিজিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে কালো সরষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিন। তারপর আম দিয়ে চাপা দিয়ে জল, নুন চিনি দিয়ে দিন। আম সেদ্ধ হলে আপনি সামান্য পরিমাণ চিনি, পাতি লেবুর রস, কাজুবাদাম, কিসমিশ ছড়িয়ে নামিয়ে নিন।

  • আমপান্না

গরমে তৃপ্তি করে খান আমপান্না। কাঁচা ভালো ধুয়ে গ্যাস ওভেনে আমটাকে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে। তারপর ভেতরের অংশ নরম হয়ে গেলে আপনি ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে খোলা ভালোভাবে ছাড়িয়ে ভেতরের অংশ মিক্সিতে দিয়ে নুন, চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে ঠান্ডা জল মিশিয়ে ওপর দিয়ে বরফ কুচি দিয়ে আপনি পরিবেশন করতে পারেন।

  • আমের আইসক্রিম

এবার আসি পাকা আমের কথায়। আমের আইসক্রিম খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তাই পাকা আম দিয়ে আপনি খুব সহজেই বাড়িতে আইসক্রিম বানাতে পারেন। যার জন্য আপনার লাগবে আম, দুধ, চিনি আইসক্রিমের ছাঁচ থাকলেই তৈরি হয়ে যাবে এই আইসক্রিম। কীভাবে বানাবেন।

প্রথমে চারটি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর খোসা ছাড়ি আমটির আটি বের করে, একটি পাত্রে শাঁসগুলিকে বের করে রেখে নিন। তারপরে শাঁসকে ভালোভাবে ছাঁকনিতে ফেলে তার নির্যাস অন্য পাত্রে ঢেলে দিন। তারপর কোনরকম দানা না থাকলে আমের মধ্যে যে আঁশ আছে সেটিকে বাইরে বার করে দিন। তারপরে আমের টুকরোগুলিতে দিয়ে চিনি পরিমাণ মতন দিয়ে দিন।

তারপর একটি বড় বাটি নিন। তার মধ্যে সামান্য পরিমাণ দুধ দিন। দুধ ভালো ভাবে গরম করে নিন। দুধে সামান্য পরিমাণ ক্রিম যোগ করুন। তারপর সেটি ভালোভাবে মিশিয়ে ১০ মিনিট নাড়ুন। তারপর গ্যাস ওভেন বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে দুধ ও আমের টুকরোগুলি ১০-১৫ মিনিট ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে নিন। তারপর আইসক্রিমের মোল্ডের মধ্যে আপনি পেস্টটা দিয়ে ফ্রিজে রেখে দিন। অন্তত ৮ থেকে ৯ ঘন্টা ফ্রিজে রাখুন তাহলেই তৈরি হয়ে যাবে আমের আইসক্রিম।

  • ম্যাঙ্গো কুলফি

গরমকালে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কুলফি। বানাতে লাগছে- দুটি হিমসাগর পাকা আম নিন। ভালোভাবে আমগুলি ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিন। তারপর মিক্সটারে আমগুলো ভালোভাবে পেস্ট করে নিন।

তারপরে ওই পেস্টের সঙ্গে নুন, মালাই, কনডেনসড মিল্ক, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তারপরে কুলপির ছাঁচে মিশ্রণটি ঢেলে দিন। যদি আপনার কাছে কুলপি ছাঁচ না থাকে তাহলে স্টিলের ছোট গ্লাস বা বাটিতে আপনি পেস্টটা দিয়ে উপরে একটি কাগজ ঢাকা দিয়ে দিতে পারেন। তারপরে ফ্রিজে ৮ থেকে ৯ ঘন্টা রেখে দিন ফ্রিজে। তাহলে একদম তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+