Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমে বাজার ছেয়ে গেছে রসালো, মিষ্টি লিচুতে, বাড়িতে বানিয়ে ফেলুন চাটনি থেকে আইসক্রিম

গরমকালে আম, জাম, কাঁঠাল, লিচু খাবেন না, তাই আবার হয় নাকি! বাজার ছেয়ে গেছে মিষ্টি লিচুতে। আর এই রসালো ফল খেতে কেনা ভালবাসে বলুন।

যদি আপনি লিচু প্রেমী হয়ে থাকেন তাহলে বাড়িতে কিন্তু খুব সহজেই লিচুর এই রেসিপি গুলি বানাতে পারেন। কীভাবে বানাবেন, আর কী কী বানাবেন, দেখুন।

lychee recipes

  • লিচুর শরবত

লিচুর শরবত বানাতে লাগবে- লিচু, চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো, বরফের টুকরো, পুদিনা পাতা, লেবুর রস আর জল।

কীভাবে তৈরি করবেন, দেখুন- প্রথমে লিচুর খোসা ও বীজ আলাদা করে নিন। এরপরে সব লিচুগুলি নিয়ে আপনি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিন। তারপর গ্লাসে লিচুর রস ঢেলে নিন। ফ্রিজে রাখুন ১৫ মিনিট। তারপরে আপনি পেস্টটা বার করে তাতে নুন, চিনি, লেবুর রস দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তারপর ওপরে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

  • লিচুর জুস

কখনও কি লিচুর জুস খেয়েছেন আপনি। গরমে আরামদায়ক এই জুস আপনিও খেতে পারেন। বানাতে লাগবে- লিচু জল, বরফের টুকরো, শুকনো গোলাপের পাপড়ি, চিনি, পুদিনা পাতা।

প্রথমে লিচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে ভেতর থেকে দানা বার করে নিন। তারপরে মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর তাতে চিনি, গোলাপের পাপড়ি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তারপর উপরে সামান্য নুন দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। তারপরে উপরে পুদিনা পাতা দিয়ে এই লিচুর জুস পরিবেশন করুন।

  • লিচুর চাটনি

আপনি কি কখনও লিচুর চাটনি খেয়েছেন। না হলে সহজেই বাড়িতে বানান লিচুর চাটনি। বানাতে লাগবে- লিচু, চিনি, লেবু, নুন, জল, সরষের তেল।

কীভাবে বানাবেন, দেখুন- প্রথমে লিচু ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেবেন। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে লিচুটা হালকা করে ভাজুন। এরপর তাতে সামান্য পরিমাণ জল দিন। তারপর হালকা আঁচে লিচুটা ফোঁটান। লিচু ভালোভাবে ফুটলে তাতে সামান্য চিনি অল্প, নুন দিয়ে উপর থেকে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। তারপর ঠান্ডা ঠান্ডা লিচুর চাটনি আপনি খেয়ে দেখুন কেমন লাগে।

  • লিচুর আইসক্রিম

বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন লিচুর আইসক্রিম। তা বানাতে আপনার লাগবে- লিচু, ক্রিম, কনডেন্সড মিল্ক, চিনি, দুধ।

বানাবেন এইভাবে- প্রথমে লিচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে বীজগুলি ফেলে দিন। তারপরে ব্লেন্ডারে ভালোভাবে লিচু ব্লেন্ড করে নিন। তারপরে ক্রিম, কনডেন্সড মিল্ক, দুধ, চিনি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তারপর একটি পাত্রে পুরো পেস্টটা ঢেলে দিন। উপরে কয়েকটা লিচু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিন। তারপর ফ্রিজে রেখে দিন প্রায় ৮ থেকে ৯ ঘন্টা। তাহলেই একেবারে তৈরি হয়ে যাবে লিচুর আইসক্রিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+