গরমে হাঁসফাঁস করছেন, স্বস্তি পেতে আজই বাড়িতে বানিয়ে নিন এই শরবতগুলি

এই গরমে রোদের তাপে বাড়ির বাইরে বেরোনো দায় হয় পড়ে সকলের। এই সময় শরীরের নানান সমস্যা দেখা দেয়। রোগপ্রতিরোধের ক্ষমতা কমে যায়। তাছাড়া গরমে খেতেও কিন্তু ভালো লাগে না।

এই সময় একটু ঠান্ডা খেতে সকলেই কমবেশি ভালোবাসেন। গরমে আপনি বাইরের থেকে শরবত না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই শরবতগুলি। দেখুন কীভাবে বানাবেন।

Drinks

  • খেজুর ও কিশমিশের শরবত

খেজুর, কিশমিশে প্রচুর পুষ্টির গুণ রয়েছে। স্বাদেও কিন্তু অসাধারণ। প্রথমে আপনি খেজুর ভালোভাবে ধুয়ে নিন। তারপর তার ভেতর দানা বের করে নিন। তারপর খেজুরগুলো দু-তিন ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখুন। তারপরে একটি ব্লেন্ডারের আপনি খেজুরগুলো নিয়ে সামান্য পরিমাণ চিনি আর কিশমিশ দিয়ে পেস্ট করুন। তারপর তাতে সামান্য পরিমাণ জল আর বরফ কুচি দিয়ে দিন। তারপর তাতে সামান্য পরিমাণ পেস্তা কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা এই শরবত পরিবেশন করুন ।

  • মৌরি, মিছরির জল

বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন মৌরি, মিছরির জল। একসঙ্গে প্রথম মৌরি ও মিছরি ভিজিয়ে রাখুন খানিকক্ষণ। তারপরে সেটি ছেঁকে নিন। এতে আপনি ঠান্ডা জলও দিতে পারেন।

  • ছাতুর শরবত

ছাতুর শরবত খেতে অনেকেই কমবেশি ভালোবাসেন। গরমে হজম ক্ষমতা বাড়াতে ও পেট ঠান্ডা রাখতে ছাতুর জুড়ি মেলা ভার। জলের সঙ্গে ছাতু দিয়ে সামান্য পরিমাণ চিনি বা গুড়, নুন এবং লেবুর রস দিয়ে আপনি ছাতুর শরবত তৈরি করে খেতে পারেন।

  • পুদিনা পাতার শরবত

দু-তিনটি পুদিনা পাতা জলে ভালো করে আগে ধুয়ে নিন। তারপর সেই পুদিনা পাতা ভালোভাবে পেস্ট করে তাতে সামান্য জল নুন আর সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। তারপর তা ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ওপর থেকে কটা পুদিনা পাতা জলে দিয়ে খেতে পারেন।

  • স্ট্রবেরি ও শশার শরবত

স্ট্রবেরি ও শশা মিশিয়ে শরবত করে আপনি খেতে পারেন গরমকালে। এটি খেতেও কিন্তু অসাধারণ। প্রথম স্ট্রবেরি ও শশা কুচিকুচি করে কেটে নিন। তারপর তাতে সামান্য জল, নুন, অল্প চিনি দিয়ে মিশিয়ে নিন।

  • লেবুর রস ও ঠান্ডা জল

সামান্য পরিমাণ জলর একটু লেবুর রস আর ঠান্ডা জল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দেখবেন এই শরবত খেতেও অসাধারণ লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+