গরমে তৃষ্ণা মেটাতে বাড়িতে বানান শিকঞ্জি থেকে আইস টি, রইল রেসিপি
এই গরমে কারোরই প্রায় খাওয়ার ইচ্ছা থাকে না। এসময় একটু ঠান্ডা জল কিংবা মিষ্টি, ঠান্ডা শরবত বা ঠান্ডা ফল খেতে সকলেই পছন্দ করেন। এসময় শরীর হাইড্রেট রাখতে হয়। এজন্য প্রচুর পরিমাণে জল খেতে হয়।
তবে জল যে সবসময় খেতে ভালো লাগবে বা লাগে তা কিন্তু নয় তাই। এই মরসুমে খুব সহজেই বাড়িতে আপনি বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা পানীয়গুলি। কীভাবে বানাবেন, দেখুন।

- লেমনয়েড বা শিকঞ্জি
লেমনয়েড ও শিকঞ্জি একটি গ্রীষ্মকালীন পানীয়। এটি মূলত লেবু দিয়ে তৈরি করা হয়। কী কী উপকরণ লাগবে বানাতে, দেখুন। এক কাপ লেবুর রস, চিনি, ছ’কাপ জল, আইস কিউব আর কয়েকটা লেবুর টুকরো।
প্রথমে একটি বড় পাত্রে কিছুটা লেবুর রস ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। চিনি ভালোভাবে গুলে গেলে তাদের সামান্য পরিমাণ জল দিন। তারপর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে নামিয়ে তার ওপর বরফের কুচি আর লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন। সঙ্গে আপনিও দিতে পারেন পুদিনা পাতাও।
- আইস টি
গ্রীষ্মকালে তৃষ্ণা মেটাতে আপনি খেতেই পারেন আইস টি। এটি খেতেও কিন্তু অসাধারণ। কী কী উপকরণ লাগে, দেখুন। প্রথমে আপনাকে চারটি টি ব্যাগ, চার কাপ ফুটন্ত জল, চিনি ,লেবুর রস, আইস কিউব, লেবুর টুকরো লাগবে।
প্রথমে আপনি গরম জলে আপনি চারটি চায়ের টি ব্যাগ ভিজিয়ে রাখুন। পাঁচ মিনিট রাখুন। তারপরে তাতে সামান্য পরিমাণ চিনি, লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়ুন। তারপর এটি একটু ঠান্ডা হয়ে গেলে আপনি ফ্রিজে রাখুন। পরিবেশন করার আগে তাতে লেবু দিয়ে দিন। সেই সঙ্গে দিতে পারেন, পুদিনা পাতা ও তুলসী পাতা।
- ওয়াটারমেলন স্ল্যাশ
গরমকালে তৃষ্ণা মেটাতে ভরসা রাখতে পারেন ওয়াটারমেলন স্ল্যাশের উপর। এটি তৈরি করতে চারটে কাঁটা তরমুজ, এক টুকরো বরফ, মধু, পুদিনা পাতা লাগবে।
প্রথমে একটি ব্লেন্ডারে তরমুজও বরফের টুকরো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন তারপর তাতে সামান্য মধু দিন দিয়ে এটি ফ্রিজে রাখুন। ঠান্ডা ভালোভাবে হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পুদিনা পাতার দিয়ে আপনি পরিবেশন করুন। দেখবেন যিনি খাবেন তিনি কিন্তু এটি কিন্তু আপনার নাম করবেন।
- কিউকাম্বার লেমনয়েড
কিউকাম্বার লেমনয়েড গরমকালে তৃষ্ণা মেটাতে সাহায্য করে। এটি বানাতে আপনার লাগবে দুটি বড় শশা, লেবুর রস, চিনি জল, আইস কিউব, শশার টুকরো।
প্রথমে আপনাকে শশা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটি বড় পাত্রে শশার, লেবুর রস, চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ কিন্তু আপনি নাড়তে থাকবেন। তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে এটি ফ্রিজে রাখুন। ঠান্ডা হয়ে গেলে তার উপর বরফ কুচি দিয়ে সামান্য পুদিনা পাতা দিয়ে আপনি পরিবেশন করুন। গরমে তৃষ্ণা মেটাতে এবং মুখের স্বাদ ফেরাতে আপনিও এগুলি খেতে পারেন।












Click it and Unblock the Notifications