বাড়িতেই তৈরি করতে পারেন অ্যালোভেরা জেল, কিন্তু কীভাবে, জানুন উপকারিতা

অ্যালোভেরা জেলের যে কত গুণ তা আমরা কমবেশি সকলেই জানি। তবে সবার বাড়িতে যে অ্যালোভেরা গাছ থাকে, তা তো নয়। তাই বর্তমান সময়ে অ্যালোভেরার ক্রিম কিংবা অ্যালোভেরার জেল সকলে বাজার থেকে কিনে আনেন।

যদি আপনি কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে না চান, তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই উপায়ে অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন। অ্যালোভেরার জেল ত্বকে মাখা কিন্তু খুব ভালো। কীভাবে অ্যালোভেরা জেল তৈরি করবেন। আর এই অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে জানুন।

aloe vera gel

  • অ্যালোভেরা জেল তৈরি করতে কী কী লাগবে

অ্যালোভেরা জেল তৈরি করতে লাগবে অ্যালোভেরার বড় পাতা, ভিটামিন ই তেল, আর সুগন্ধের জন্য সুগন্ধযুক্ত যেকোনও তেলো দিতে পারেন।

  • কীভাবে বানাবেন

প্রথমে গাছ থেকে বড় অ্যালোভেরা পাতা কেটে নিন। তারপরে অ্যালোভেরার পাতাগুলোকে মাঝখান থেকে কেটে তার ভেতর থেকে জেল বার করে নিন। এরপর একটি মিক্সিতে জেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে ঘন করে নিন। তারপর তাতে ভিটামিন ই তেল ও চা গাছের যে তেল সেটি দিতে পারেন আবার সুগন্ধযুক্ত যদি কোনও তেল থাকে তাও দিতে পারেন।

তারপর আরেকবার সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি এয়ার টাইট কাঁচের পাত্রে এই জেলটিকে ফ্রিজে রেখে দিন। অন্তত আপনি এক রাত্রি রাখুন । এই ভাবে এটা কিন্তু জেলটা বেশ ঘন হবে। তারপর এই জেল আপনি ত্বকে, মুখে মাখতে পারেন। তবে এটি ঠান্ডা জায়গাতেই রাখা বেশি ভালো। এটি ত্বকের জন্য খুব ভালো।

যতদিন আপনি ফ্রিজে রাখবেন ততদিন কিন্তু জেলটি ভালো থাকবে। যদি আপনি ত্বকের আরও উন্নতি করতে চান, তাহলে এই অ্যালোভেরা জেলের সঙ্গে আরেকটি ভিটামিন সি ক্যাপসুলও ভালো করে মিশিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু এই জেল টি মোটামুটি দু থেকে তিন মাস ভালো থাকবে।

  • জানুন অ্যালোভেরা জেলের উপকারিতা

যদি আপনার রোদে ত্বক পুড়ে যায় কিংবা গা, হাত, পা পুড়ে কোথাও কালো দাগ হয়ে যায় সেখানে কিন্তু অ্যালোভেরা জেল মাখতে পারেন। কোথাও কেটে যায় বা কোনও অংশ রান্না করতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলেও অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো কাজ করে। আবার যদি আপনার ত্বকে জ্বালা জ্বালা ভাব থাকে কিংবা ছোট ফুসকুড়ি থাকে তাহলেও কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+