এসির হাওয়াতেই কি বাড়ছে হাঁপানি রোগীদের ফুসফুসের সমস্যা, কীভাবে নেবেন যত্ন, জানুন
গরমের মরসুমে এসি, কুলার ছাড়া থাকতে পারেন না অনেকেই। এসিতে থাকলে হয়তো আমাদের গরম লাগে না, মেলে স্বস্তি ঠিকই, কিন্তু তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অফিসে যাওয়া থেকে রাতে ঘুমানো পর্যন্ত এসিতে থাকছেন।
আপনি কি জানেন শরীরের উপর কতটা খারাপ প্রভাব পড়ছে। অর্থাৎ সারাদিন ঠান্ডায় কাটানোর ফলে আপনার শরীর কিন্তু খুব খারাপ হচ্ছে। সবথেকে বেশি ক্ষতি হচ্ছে হাঁপানি রোগীদের। তাদের ফুসফুসে কিন্তু নানান সমস্যা দেখা দেয়। তাই তাঁদের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব দরকার।

- শ্বাসনালীর সমস্যা
চিকিৎসকদের মতে, যারা হাঁপানি রোগে আক্রান্ত তাঁরা দীর্ঘক্ষণ এসিতে বসে কাজ করবেন না। এসির হাওয়াতে তাঁদের অনেক সময় শ্বাসনালী ফুলে যেতে পারে, ফুসফুসে নানান সমস্যা দেখা দেবে। এমনকি শ্বাস নিতে কষ্ট হবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- ফুসফুসের সমস্যা
শুধু তাই নয়, গরম থেকে এসেই যদি হাঁ পানি রোগীরা এসিতে বসেন তাহলে তা তাদের জন্য আরও খারাপ। এসি রুমে থাকা ধূলো আপনার শ্বাসে মিশে গিয়ে ফুসফুসের প্রচন্ড ক্ষতি করবে। তাই হাঁপানি আক্রান্ত রোগীরা কখনোই এসি তে থাকবেন না।
- ঘর পরিষ্কার রাখবেন
এই রোগীদের এসিতে থাকতে হলে তাহলে ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। কারণ ঘরে থাকা ধুলো এসিতে হওয়ার সঙ্গে মিশে আপনার নাকে গিয়ে শরীরের ক্ষতি করতে পারে।
- এসির ফিল্টার পরিষ্কার রাখুন
তাই ১৫ দিন অন্তর একবার হলেও এসির ফিল্টার পরিষ্কার করুন। নতুন এসি কিনলে পিউরিফায়ার কিনুন। হাঁপানি রোগীরা এসিতে যতক্ষণ থাকবেন ততক্ষণ মাস্ক ব্যবহার করুন। তবেই কিন্তু তারা স্বস্তি পাবেন।
- জল খাবেন
এসি যে ঘরে রয়েছে সেখানে আদ্রতা খুব বেশি, ফলে শরীর ডিহাইড্রেট হতে থাকে। তাই এসি ঘরে বেশিক্ষণ থাকলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তাই প্রচুর পরিমাণে জল খাবেন।
- মাইগ্রেনের সমস্যা
হাঁপানি রোগীরা যদি বেশিক্ষণ এসিতে থাকেন, তাহলে তাদের শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের গলা শুকিয়ে আসে। চোখে তারা ঝাপসা দেখেন। চোখ শুষ্ক লাগে। তাই যদি আপনি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার দম বন্ধ হয়ে আসতে পারে। সব সময় এসিতে থাকলে ফুসফুসের সবথেকে বেশি ক্ষতি হয়। হাঁপানি রোগীরা বেশি এসিতে থাকলে মাইগ্রেনের সমস্যা হবার সম্ভাবনা থাকে। কারণ তাদের মাথা ব্যথাও বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।












Click it and Unblock the Notifications