Lunch Food : শরীর সুস্থ রাখতে দুপুরের খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবারগুলি

আমরা কিন্তু খিদে পেলেই হাতের সামনে যা পাই তাই খেয়ে নি। তাতে কতটা ভিটামিন রয়েছে, কতটা পুষ্টিগুণ রয়েছে এসব ভাবি না। আগে তো পেট ভরাই, তারপর বাকি সব ভাবা যাবে! আবার এমন অনেকে রয়েছেন, যারা দুপুরবেলা ভাত, ডাল, মাছ, তরকারি না হলে তাদের হয় না অর্থাৎ তাঁরা তরিজুত করে খাবার খেয়ে থাকেন।

আবার যারা অফিস যান তাঁরা কিন্তু লাঞ্চটা সঠিকভাবে সারতে পারেন না। এমন অনেক খাবার রয়েছে যেগুলো কিন্তু আপনার দুপুরে কখনোই খাওয়া উচিত নয়। দুপুরে কোন কোন খাওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর, দেখুন।

lunch

বিরিয়ানী

রাতের বিরিয়ানী এনে সেই বিরিয়ানী পরের দিন দুপুরে খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। মশলাদার খাবার, বাসি খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, এতে আপনার গ্যাস, অম্বল হাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। তাছাড়াও পেটের নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।


ভাজা খাবার

দুপুরবেলা আপনি যদি পেট ভরে খান তাহলে আপনার সারাদিনই পেট প্রায় ভর্তি থাকবে, তেমন খিদে কিন্তু পাবে না। তাই দুপুরবেলা কখনই ভাজা খাবার খাবেন না। ভাজা খাবার খেলে আপনার অম্বল হতে পারে এবং পেট ভার হয়ে থাকার সম্ভাবনা থাকবে। দুপুরবেলা প্রোটিন যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।

স্যালাড বা স্যুপ

দুপুরের খাদ্য তালিকায় অনেকেই কিন্তু প্রায় স্যালাড বা স্যুপ রাখেন, এটি কিন্তু আপনি রাতে খাওয়া দরকার, স্যালাড বা স্যুপ খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এগুলো কম ক্যালরিযুক্ত, এগুলি কিন্তু দুপুর বেলা না খাওয়ারই চেষ্টা করবেন।

lunch

ফল

দুপুরে খাবার পরেই বা আগেই কখনোই ফল খাবেন না। দুপুরে খাবার কিছুক্ষণ পর ফল খাবেন। এটি খেলে আপনার হজম ভালোভাবে হবে না, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি আপনার হজমে বাধার সৃষ্টি করতে পারে।

স্যান্ডউইচ বা পাস্তা

এই খাবারগুলি দুপুরে না খাওয়ার চেষ্টা করবেন। দুপুরের খাবারের সবথেকে খারাপ খাবার হল স্যান্ডউইচ বা পাস্তা। এই খাবারগুলি আপনি সন্ধ্যেবেলা খেতে পারেন। কিন্তু দুপুরবেলা লাঞ্চ টাইমে কখনোই খাবেন না। এগুলো আপনার পেটের নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে।

স্মুদি, ফলের রস, শেক

স্মুদি, ফলের রস, শেক এই খাবারগুলি আপনি দুপুরবেলা শুধু খাবেন না। ফলের রস আপনি খাবার কিছুক্ষণ পরে খেতে পারেন। তবে দুপুরবেলা শুধুমাত্র এগুলি না খাওয়াই ভালো। এগুলিতে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে না।

কী কী খাবেন

দুপুর বেলার খাবার গরম গরম খাবার চেষ্টা করুন এবং তরতাজা শাক সবজি , মাছ, মাংস দিয়ে দুপুরের খাবার খান। তাহলে আপনার শরীর ভেতর থেকে সুস্থ থাকবে এবং সতেজ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+