Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Low Sodium Foods : সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে কম লবণযুক্ত খাবার খান, কী খাবেন

নুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ, তা আমরা সকলেই কমবেশি জানি। তবে শরীরে যদি নুনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের শুধু প্রেসার হাই হবে তা কিন্তু নয়, সঙ্গে হতে পারে অনেক কঠিন রোগও। তাই আজ থেকেই আপনি নুন খাওয়া কমান।

চিপস এমন জিনিস খাবেন যাতে নুন অনেক কম রয়েছে। হয়তো এমন অনেকে রয়েছেন যারা চিপস খেতে খুব ভালবাসেন, তবে চিপসে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে। তাই এমন চিপস খান যেটিদের নুনের মাত্রা খুব কম। প্রয়োজন পড়লে ঘরে আলুর চিপস বানিয়ে খেতে পারেন।

Sodium

মৌসুমী ফল, শাকসবজি

লবণাক্ত খাবারের পরিবর্তে আপনি মৌসুমী ফল, শাকসবজি খেতে পারেন। বাড়িতে রান্না করে আপনি নানারকম সবজি খেতে পারেন। যাতে লবণ কম দেবেন, এটিতে স্বাদ বাড়াবার জন্য আপনি বাদাম দিতে পারেন।

বাদাম

বাদাম প্রেমী হয়ে থাকেন, বা নিত্যদিন আপনি বাদাম খান তবে কিন্তু বাইরে থেকে কেনা বাদাম খাওয়া আজই ছাড়ুন, কারণ সেই বাদামগুলিতে প্রচুর পরিমাণে নুন থাকে। আপনি বাড়িতে বাদাম হালকা খোলায় ভেজে নিয়ে তা শুকিয়ে খেতে পারেন। এতে কিন্তু নুন একদমই থাকে না।

আচার

আপনি আচার বা যে খাদ্যগুলি সংরক্ষণ করে রাখা হয় সেই খাবার খাবেন না। কারণ এতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর এই লবণ আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আজ থেকেই বাদ দিন এই ধরনের খাবার।

pickle

প্যাকেট করা খাবার

প্যাকেট করা যে কোনোও খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। বাজারে পাওয়া যায় এমন অনেক প্যাকেট করা সবজি বা পরোটা জাতীয় জিনিস, এগুলো কখনোই খাবেন না। কারণ এই খাবারগুলি খেলে আপনার সোডিয়ামের মাত্রা হু হু করে বাড়বে। যার কারণে আপনার নানান রকম রোগে আপনি আক্রান্ত হতে পারেন।

কম লবণযুক্ত খাবার

কম লবণযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন, বাইরে বেরোলেন পাস্তা খেয়ে নিলেন বা বাইরে চাউমিন, রোল খেলেন, তা কিন্তু একদমই খাবেন না। এগুলিতে নুনের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেশি থাকে।

নুন

এমন অনেকে রয়েছেন যারা ভাত পাতে প্রচুর পরিমাণে লবণ খেয়ে থাকেন, এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়। সেই সকল রোগীদের রক্তচাপ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, তাদের শরীরের সোডিয়ামের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এবং শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

প্রক্রিয়াজাত খাবার

আপনি বাইরে থেকে কোন প্রক্রিয়াজাত তো খাবার খাবেন বা প্যাকেট করা খাবার খাবেন না। তখন কিন্তু আগেই দেখে নেবেন, এতে সোডিয়ামের পরিমাণ কত? সোডিয়ামের পরিমাণ বেশি থাকলে সেই খাবার একদমই খাবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+