Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lemon Side Effect: লেবু খাওয়ার সময় ভুলেও এই ভুলগুলি করবেন না

লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। লেবু খেলে সহজেই ওজন কমে যায়, তা আমরা সকলেই জানি। তবে জানেন বেশি লেবু খেলে শরীরের কী কী ক্ষতি হয়, আবার লেবু খাওয়ার সময় এমন কিছু জিনিস আছে যা এড়িয়ে চলতে হয়

না হলে আপনার শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। লেবু খেতে ভালোবাসেন অথচ মানছেন না এগুলি, অজান্তেই চেহারা কমাতে গিয়ে করছেন না তো শরীরের ক্ষতি, দেখুন কোন কোন জিনিস মেনে চলবেন।

Lemon


প্যাকেটকরা লেবুর রস

গোটা লেবু বাজার থেকে কিনে এনে তার রস আপনি খেতে পারেন। লেবুর রসের মধু মিশিয়ে খেলেও ত্বক উজ্জ্বল থাকে। সেই সঙ্গে আপনার ওজন ও থাকবে নিয়ন্ত্রণে। তবে, কখনোই বাজার থেকে প্যাকেট করা লেবুর রস খাবেন না। এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ।


অ্যাসিডিটি

যদি কারোর অ্যাসিডিটি বা জিআরডিয়ার সমস্যা থাকে তাহলে খালি পেটে কখনোই কিন্তু তারা লেবু খাবেন না। এটি আপনাদের পেটে মারাত্মক ক্ষতি করতে পারে। সেই সঙ্গে নানা রকম রোগের সৃষ্টি করতে পারে।

অন্ত্রের ক্ষতি করে

চিকিৎসকেরা বলছেন, লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত পরিমাণ পরিমাণে লেবু খাওয়া ভালো না। এটি আপনার অন্ত্রের ক্ষতি করে, শুধু তাই নয়, দাঁতের এনামেল খইয়ে দিতে পারে। এক টুকরো লেবু খাওয়ার আগে দেখে নিন এই প্রতিবেদনটি।

Piles Diet Plan: অর্শ রোগীরা আজ থেকেই এড়িয়ে চলুন এই খাবারগুলি, কী খাবেন

Lemon

লেবু জল

লেবু খুব পুষ্টিকর, একটি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সক্ষম। চুলও ভালো রাখে এই লেবু। সেই সঙ্গে ওজনও কমে প্রচুর। প্রয়োজনের চেয়ে বেশি লেবু খাবেন না। লেবু খালি পেটে লেবু জল খাবেন কিনা, তা একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খান। লেবুর বীজ

চিকিৎসকেরা বলছেন, লেবু খাবার আগে লেবুর বীজ ফেলে খান। খাবার সময় কখনোই লেবুর বীজ যেন আপনার পেটে না যায়, তাহলে এটি হজমের সমস্যা করে।

লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে খান

লেবুর রস যখন খাবেন তখন কিন্তু শুধু লেবুর রস খাবেন না। লেবুর রসের সঙ্গে অবশ্যই জল মিশিয়ে খাবার চেষ্টা করবেন। যদি লেবুর রসের সঙ্গে আপনি জল, মধু মিশিয়ে খান তা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

তামার বোতলে লেবুর রস রাখবেন না

যদি আপনি লেবুর রস রেখে দেন তাহলে কিন্তু কখনই তা তামার বোতলে রাখবেন না। এটি রাখলে কাঁচের বোতলে রাখতে পারেন। স্টিলের বোতলেও রাখতে পারেন। কখনোই তামার বোতলে লেবু রাখবেন না। এটাই বিষক্রিয়া সৃষ্টি হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+