Ramadan 2025: ফেস্টিভ মুডে কলকাতা! রইল রমজান মাসে জমিয়ে খাওয়া-দাওয়া করার সেরা ঠিকানা

Ramadan 2025: খাবারের বিষয়ে যে কোন শহরকে এক ঝটকায় মাত দিতে পারে সিটি অফ জয়। কারণ এখানে যেকোনও দেশের, যেকোনও ঘরানার খাবারের খোঁজ পাবেন খুব সহজেই। অনেকেই মনে করেন কলকাতা মানে শুধুই সন্দেশ, রসগোল্লা কিংবা মিষ্টি দই। তবে আদতে কিন্তু এমনটা নয়। একটু ঘুরে দেখলেই এই শহরে পাবেন হালিম, বিরিয়ানি, কাবাব থেকে ফিরনি সব কিছুই, তাও আবার খুব সহজে। এদিকে ইতিমধ্যেই রমজানের (Ramadan 2025) মরশুম শুরু হয়ে গিয়েছে।

কলুতলার দিক থেকে জাকারিয়া স্ট্রিট (Zakaria Street), নাখোদা মসজিদ (Nakhoda Mosque), পার্ক সার্কাস এবং নিউমার্কেটের অলি গলি রমজান স্পেশাল খাবারের গন্ধে ভরে গিয়েছে। এক বাটি হালিম আর সঙ্গে এক চিমটে লেবুর রস, জিভে জল আনা এই সাধ যারা রেখেছেন তারাই জানে এর মজা। শুধু কি হালিম সঙ্গে রয়েছে বিরিয়ানির মতো রকমারি সুস্বাদু খাবারের পদ। রমজান স্পেশাল খাবারের ছেয়ে গিয়েছে যে সমস্ত রাস্তা, সেখানে একবার ঢুঁ না মারলে কি আর আপনি খাদ্য রসিক হলেন? চলুন আজ জেনে নেওয়া যাক এমনই কিছু সুস্বাদু খাবারের ঠিকানা-

food


জাকারিয়া স্ট্রিট ও কাবাব

রমজান মাসে এই এলাকার খাবারের দোকানগুলি বিশেষভাবে বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন হালিম, বিরিয়ানি, সুতলি কাবাব, তান্দুরি মাছ, গলদা চিংড়ি ইত্যাদি। জাকারিয়ায় ঢুকেই আপনার চোখে পড়বে, কাঁচের গ্লাসে সাজানো গোলাপি রঙের এক বিশেষ শরবত। এই গরমে এই শরবতে চুমুক দিলেই প্রাণ যেন জুড়িয়ে যায়। এরপর রাস্তার ধারে বিক্রি হতে দেখবেন ২০ টাকায় হালুয়া পরোটা। এছাড়াও জাকারিয়া স্ট্রিটে গেলে পরে যেতেই হবে আপনাকে ১০৫ বছরেরও পুরনো আদামস কাবাব শপে। এখানকার সুতলি কাবাব বেশ বিখ্যাত।

আমিনিয়া

শহর কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আমিনিয়া। শুধু কলকাতাতেই নয় শ্রীরামপুর, সোদপুর এবং ব্যারাকপুরও রয়েছে এই দোকান। উৎসব যাই হোক না কেন বিরিয়ানির রসনা চোখে না দেখলে খাদ্য রসিকই নন আপনি। তাই রমজানের মরশুমে অবশ্যই চোখে দেখুন এই দোকানের বিরিয়ানি। শুধু আমি নিয়ে নাও কলকাতার জনপ্রিয় আরসালানেও যেতে পারেন আপনি। এটি পার্ক সার্কাস, তারাতলা, হাতিবাগান, যশোর রোড, রুবি সহ একাধিক জায়গায় এই দোকানের শাখা রয়েছে।

স্ন্যাকস

কলুটোলা থেকে বলাই দত্ত স্ট্রিট ধরে গেলে পরে জাকারিয়ার মুখে এগোতে চোখে পড়বে স্পেশাল বখরখানি ঠিকানা। এখানে ৮০ টাকায় ব্রেকফাস্ট এর মাওয়া ঠাসা রুটি যা দুধে ভিজিয়ে আপনাকে দেওয়া হবে। শুধু বখরখানি নয়, রমজানের মরশুমে স্নাক্স হিসেবে স্পেশাল খাস্তা বিস্কুট পাকিজা, মাংসের ঝোল দিয়ে খাওয়া মিষ্টি রুটি শিরমলও পেয়ে যাবেন। এর সঙ্গেই পাবেন বিভিন্ন ধরনের কাবাব, চিকেন কাবাব, দই বড়া, মাংসের সিঙ্গারা ইত্যাদি।

Take a Poll


ফিরনি

শেষ পাতে ফিরনি না থাকলে এত রকমের খাবার খাওয়াই বৃথা। আর ফিরনি মানে আমিনিয়া বা জাকারিয়া স্ট্রিট। সঙ্গে রয়েছে ফিরনির বিভিন্ন ধরনের হিট ফ্লেভার। তার মধ্যে জনপ্রিয় চকলেট এবং স্ট্রবেরি ফিরনি।

এছাড়াও টুকটাক কিছু খাওয়ার ইচ্ছা হলে পেয়ে যাবেন পকোড়া, ঘুগনি সহ আরও কিছু হালকা খাবার। তবে যদি আপনিও ঈদে কলকাতায় যাবার প্ল্যান করেন, তাহলে এখানকার ঐতিহাসিক ও সুন্দর স্থানগুলিতেও ঘুরতে ভুলবেন না। তালিকায় রাখতে পারেন- হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কফি হাউজ, সায়েন্স সিটি, প্রিন্সেপ ঘাট ইত্যাদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+