Blood Pressure: রক্তচাপের সমস্যায় ভুগছেন, দ্রুত মুক্তি পেতে খান এই খাবারগুলি
বর্তমানে রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা নেহাতই কম নয়। যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে তাদেরও কিন্তু খুব সাবধানে থাকা দরকার। যে সকল ব্যক্তির বিপি ১৪০/ ৯০ বা তার বেশি তারা কিন্তু উচ্চ রক্তচাপের শিকার হন। এতে কিন্তু উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোক হবার প্রবণতা সবথেকে বেশি বাড়ে।
অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও প্রচুর তেল মশলাযুক্ত খাবার খেলে রক্তচাপের মাত্রা হু হু করে বাড়তে থাকে। তাই আগেই কিন্তু আপনি সাবধান হোন। আর এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেলে আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাই নিত্য দিনের ডায়েটেই এই খাবারগুলি আজ থেকে যোগ করুন।

- দই
গবেষণায় দেখা গেছে, দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। সেই সঙ্গে এটি একটি প্রোবায়োটিক খাবার। এটি যদি আপনি রোজ খান তাহলে আপনার কখনই রক্তচাপ বাড়ার সম্ভাবনা থাকবে না। এমন কি স্ট্রোকের প্রবণতাও কমবে।
- বিট
চুটিয়ে খান বিট, এতে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে। রক্তচাপ কমাতে সহায়ক বিট, এই সবজি যদি আপনি খেতে না চান তাহলে কিন্তু বিটের রসও খেতে পারেন। কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো।
- মিষ্টি আলু
মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার থাকে। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। মিষ্টি আলু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তবে মিষ্টি আলু খেলে আপনার হার্ট কিন্তু খুব ভালো থাকবে। এটি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে। এমন কি স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক মিষ্টি আলু।
- রসুন ও লবঙ্গ রোজ খান
যে ব্যক্তি নিত্যদিন রসুন আর লবঙ্গ খান তাঁর কখনোই রক্তচাপ বাড়ে না। তাঁর রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনিও রসুন বা লবঙ্গ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যালিসিন থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- সবুজ শাক সবজি
ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, পালংশাক এগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলি খেলে আপনার হার্ট এমনিতেই ভালো থাকবে। এই সবজিগুলিতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। যা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications