Side Effects Of Butter: অতিরিক্ত পরিমাণে মাখন খাওয়া কি শরীরের জন্য ভালো না খারাপ?
Side Effects Of Butter: সকালে ঘুম থেকে উঠেই চা ছাড়া চলে না অনেকেরই, তারপরেই অফিসে বেরোবার পালা। সেই সময়ে সহজেই ব্রেকফাস্ট করতে সকলেই আমরা পছন্দ করি, তাই দ্রুত রেডি করেনি মাখন পাউরুটি। এই ব্রেডটোস্ট কিন্তু খেতে খুব সুন্দর। ওপরে একটু সামান্য চিনি দিয়ে দিলেই তার টেস্ট আরোও কিন্তু বেড়ে যায়। আবার অনেকে স্কুলের টিফিনও ব্রেকফাস্ট নিয়ে যান।
তাছাড়া আমরা অনেক রান্নাতেই মাখন ব্যবহার করে থাকি, রান্নায় মাখন দিলে তার স্বাদ কিন্তু আরোও বেড়ে যায়। দুধ পনিরের মতন মাখনের কিন্তু ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে। তবে অত্যাধিক পরিমাণে মাখন খাওয়ার স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। পরিমিত মাখন খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ বেশি মাখন খেলে আপনার শরীরে নানা রকম সমস্যা আসতে পারে।

মাখনে কী কী পুষ্টিগুণ থাকে
মাখনে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ক্যালসিয়াম থাকে। তাই মাখন খাওয়া মাখন খেলে শরীরের অনেক উপকারে লাগে। তবে বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।
ওজন বেড়ে যায়
চিকিৎসকেরা মনে করেন, প্রচুর পরিমাণে মাখন খেলে আপনার ওজন হু হু করে বাড়বে। এতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে। ওজনকে বাড়তে পারে। যদি আপনি ডায়েটে থাকেন বা ওজন কমাতে চান তাহলে কিন্তু মাখন এড়িয়ে চলাই ভালো। কেন খাবেন না মাখন?

স্যাচুরেটেড ফ্যাট
উচ্ছ ক্যালোরির পাশাপাশি মাখনে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, তবে অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় যেকোনও খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। এক চামচ মাখনে ১৪ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাই প্রতিদিন মাখন খাওয়ার শরীরের জন্য ক্ষতিকারক। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়াতে থাকে এই মাখন।
কারা মাখন খাবেন না
যারা ডায়াবেটিসের রোগী বা যারা কোলেস্টেরলে আক্রান্ত বা যারা যাই প্রেসারের রোগী তারা কিন্তু কখনোই মাখন খাবেন না। তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, আর এই ফ্যাট আপনার রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।












Click it and Unblock the Notifications