টিফিন খাওয়ার সঠিক সময় কখন, সন্ধ্যার সময় আপনিও বাড়িতে এগুলি বানিয়ে খেতে পারেন

সন্ধ্যার সময়ে টিফিন খাওয়া প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না হলে এসময় পেট ফাঁকা থাকে। আর পেট ফাঁকা অবস্থায় চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তবে এমন অনেকেই রয়েছেন, যারা চায়ের সঙ্গে কোনও স্ন্যাকস খেয়ে নেন।

তারপর তারা কিন্তু একবারে ডিনার করেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তেল ঝালযুক্ত খাবার কখনোই খাবেন না। এতে কিন্তু অ্যাসিড হতে পারে। পেটফোলা ভাব থাকতে পারে। কোন সময়ে সন্ধ্যায় খাবার খাবেন, কী কী খাবার খাওয়া এই সময় খুব ভালো, জানুন।

eating

  • কখন খাবেন

সকালে খাবার খাওয়ার পর রাতের খাবারের মধ্যে অন্তত দু'ঘণ্টা ব্যবধান রাখতে হয়। তাহলে কিন্তু পেট ফোলা ভাব থাকবে না। ঠিক তেমনই রাতের খাবার যেহেতু অনেকেই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খান।

তাই কিন্তু তার আগে তাদের খেয়ে নেওয়াটা খুব দরকার। যাতে দুই থেকে তিন ঘন্টা ব্যবধান থাকে। সেদিকে লক্ষ্য রাখবেন। ৪ থেকে ৫ টার মধ্যে টিফিন খাবেন। এই সন্ধ্যের খাবারে আপনি কিন্তু এই সহজ খাবার গুলি বানাতে পারেন। খুব সহজেই এগুলি বানাতে পারবেন। যা খাওয়া স্বাস্থ্যের কিন্তু ভালো।

  • মুড়ি মাখা খাওয়া ভালো

সন্ধ্যাবেলা আপনি কিন্তু মুড়ি মাখা খেতেই পারেন। যেমন- মুড়িতে সামান্য পরিমাণ সরষের তেল, নুন, লেবুর রস, পেঁয়াজ আপনি যদি মেখে নিয়ে খান, তাহলে আপনার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে না। এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যা খাওয়াও স্বাস্থ্যের খুব ভালো।

  • চিড়ের পোলাও

আপনি কিন্তু চিড়ে দিয়েও আপনার সন্ধ্যার টিফিন সারতে পারেন। যেমন চিড়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে আপনি একটু পেঁয়াজ, টম্যাটো দিয়ে আরেকটু লঙ্কা দিয়ে আপনি কিন্তু চিড়ে দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিতে পারেন। তার ওপরে ছোলা , চিনে বাদাম দিতে পারেন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এটি যারা ডায়েট করছেন, তারাও কিন্তু খেতে পারেন।

  • পপকর্ন

পপকর্ন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সন্ধ্যা সময় আপনি পপকর্ন রাখতেই পারেন। এটি খেলে আপনার কিন্তু সন্ধ্যেবেলা পেট অনেকটা ভর্তি থাকবে। যদি আপনি সামান্য চাট মশলা মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু মুখও ছাড়বে। খেতেও বেশ ভালো লাগবে। তাই আপনি নিত্যদিন এগুলি টিফিনে খেতে পারেন। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+