শিবের পছন্দের এই ফুলের পাতা থেকে বীজ শরীরের জন্য খুব উপকারী, খেলে কমে হাঁপানির সমস্যাও
শিব ঠাকুরের খুব পছন্দের ফুল হল ধুতুরা ফুল অর্থাৎ শিব পুজো করার সময় আমরা সকলেই প্রায় শিব ঠাকুরকে ধুতরা ফুল দিয়ে থাকি। গ্রাম থেকে শহরের আনাচে কানাচে এই ফুল গাছ কিন্তু দেখাই যায়। তাছাড়াও এই ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে।
আপনি কি জানেন, এই ধুতুরা ফুলের বীজ থেকে পাতা সবই খুব উপকারী। যা খেলে জয়েন্টের ব্যথা থেকে অ্যাজমা, ত্বকের সমস্যাও কমবে। ধুতরা ফুল ফোঁড়া বা চুলকানির সমস্যা বা বাতের সমস্যা কমাতেও সাহায্য করে। জানুন ধুতুরা ফুলের উপকারিতা সম্পর্কে।

- ত্বকের সমস্যা দূর করে
যদি আপনার ত্বকে কোনও সমস্যা থাকে বা ত্বকে র্যা শ বেরোয় বা চুলকানির সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি ধুতুরা ফুলের পাতা বেঁটে সেখানে লাগাতে পারেন। তাহলে দ্রুত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন।
- হজম ক্ষমতা বাড়বে
ধুতরা ফুলের বীজ খেলেও আপনার হজম ক্ষমতা বাড়তে থাকবে। তবে এই ধুতুরার বীজ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত। কারণ অনেক সময় এই বীজ কিন্তু অনেকের শরীরে খুব বিষাক্ত হয়ে পড়ে।
- হাঁপানি কমাতে সাহায্য করে
যদি আপনি হাঁপানি রোগে আক্রান্ত থাকেন তাহলে এই ফুল, বীজ, পাতা খেতে পারেন। তবে এটি খাওয়ার চিকিৎসকের পরামর্শ নেবেন।
- বড় রোগের ঝুঁকি কমবে
ধুতুরা ফুলের পাতাও কিন্তু খুব উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়, এই ধুতরা ফুলের পাতা খেলে বা লবঙ্গ ও ধুতুরার বীজ যদি একসঙ্গে বেঁটে তা মধুতে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে । বড় রোগের ঝুঁকিও অনেকটাই কমবে।
- বাতের সমস্যা কমবে
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন। যদি আপনি এই সমস্যায় ভোগেন বা পা ফোলার সমস্যা কমাতে চান তাহলে নিত্যদিন ধুতুরা পাতা ভালোভাবে বেঁটে সেটি খেতে পারেন। আবার এই পাতা পেস্ট করে পায়ে লাগাতে পারেন। যেখানে আপনার পায়ে ব্যথা রয়েছে বা ফুলে গেছে সেখানে লাগাতে পারেন। এতে কিন্তু আপনার ব্যথা দ্রুতই কমবে।
- চুলকানির সমস্যা কমবে
যদি আপনার হাতে, পায়ে চুলকানির সমস্যা থাকে তাহলে ধুতরা পাতা বেটে সেই জায়গায় লাগাতে পারেন। তবে এই ধুতরা ফুল, বা পাতা বা বীজ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ অনেক ক্ষেত্রে অনেকের এতে অ্যালার্জিরও সমস্যাও হয়।












Click it and Unblock the Notifications