এই উপসর্গগুলিই স্তন ক্যানসারের লক্ষণ, সতর্ক হোন, এই উপায়ে নিজেই করুন পরীক্ষা
মারণরোগ বললে আমাদের যে রোগটির কথা সবার প্রথম মাথায় আসে তা হল ক্যানসার। আর এই রোগের নাম শুনলেই যেন ভয়ে বুক কেঁপে ওঠে। দিন দিন মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা হু হু করে বাড়ছে। প্রথম সারিতেই যদি এই রোগ ধরা পড়ে তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
স্তন ক্যানসারে ব্যক্তি কিন্তু একদিনে আক্রান্ত হন না। রোগটি গুরুতর ভাবে শরীরে ছড়িয়ে পড়ার আগে কিন্তু নানান লক্ষণ দেখা দেয়। যা অনেকেই উপেক্ষা করে যান। পরবর্তী সময়ে যা ভয়ঙ্কর আকার ধারণ করে। এই লক্ষণগুলি দেখলে কখনোই কিন্তু উপেক্ষা করবেন না। তাহলে এই প্রাণঘাতী রোগ আপনার শরীরেও বাসা বাঁধতে পারে। স্তন ক্যানসারের লক্ষণগুলি সম্পর্কে, জানুন।

- কোন পরীক্ষার মাধ্যমে এই রোগ ধরা পরে
এই লক্ষণগুলো দেখলে আপনি কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। কিছু টেস্টের মাধ্যমে দ্রুতই কিন্তু ক্যানসার রোগ নির্ণয় করা যায়। যেমন- এএমআরআই, আলট্রা সাউন্ড, বায়োপসির মাধ্যমেই কিন্তু খুব সহজে স্তন ক্যানসার রোগ ধরা পড়ে।
- জানুন লক্ষণ
স্তনের আকৃতির পরিবর্তন হওয়া
বিশেষজ্ঞদের মতে, স্তনের আকার ও আকৃতির পরিবর্তন যদি হতে থাকে, তাহলে একদম দেরি নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, এগুলি কিন্তু স্তন ক্যানসারের প্রথম লক্ষণ।
স্তনের আকার বেড়ে যাওয়া
স্তনের আকার অনেক সময় বেড়ে যায়। আবার অনেক সময় কারোর স্তন ফুলে যায়। আবার কোথাও কোথাও মাংসপিণ্ডের সৃষ্টি হয়। তাই স্তনের আকারের পরিবর্তন হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন।
স্তনের চারপাশ শক্ত হয়ে যাওয়া
যদি কখনও দেখেন আপনার স্তনের নিচে বা আপনার স্তনের চারপাশের জায়গাটি খুব শক্ত হয়ে গেছে। তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
স্তনের বোঁটা থেকে তরল বের হওয়া
স্তনের বোঁটা থেকে অল্প অল্প রস (তরল) বেরোলে, স্তনের বোঁটা থেকে রক্ত বেরোনো কিন্তু ক্যানসারের লক্ষণ।
স্তনের ত্বক শুকিয়ে যাওয়া
অনেকেরই কিন্তু স্তনের ত্বক তা কিন্তু ক্রমশ শুকিয়ে যায়। স্তন অনেকের ছোট হয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে স্তন কিন্তু অনেকটাই বেড়ে যায় বা ফুলে যায় এই লক্ষণও কিন্তু মারণ রোগেরই লক্ষণ।
এইভাবে নিজেই করুন পরীক্ষা
তাই দেরি না করে এমন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে তার আগে কিন্তু আপনি নিজেও এই আপনার স্তন পরীক্ষা করতে পারেন। কীভাবে করবেন, দেখুন।
১) খুব সহজেই আপনি কিন্তু নিজের স্তন নিজে পরীক্ষা করতে পারেন। সেই কারণে আপনি যখন বাথরুমে যাবেন, তখন পোশাক খোলার পর আয়নার সামনে দাঁড়াবেন। তখন দেখবেন যে আপনার স্তন আগের মতন রয়েছে না পরিবর্তন হয়েছে।
২) তারপর হাত দিয়ে স্তনের আকার, আকৃতি নিজেই ভালোভাবে দেখুন। সেই সঙ্গে অবশ্যই দেখবেন আপনার দুটি স্তনের মাপ এক রয়েছে নাকি, কোনও স্তন বেশি ফুলে গেছে কিনা।
৩) স্তনের কোন রঙ পরিবর্তন হয়েছে কিনা। যদি দেখেন স্তনের রঙ পরিবর্তন হয়েছে কিংবা লালচে রঙ হয়েছে তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন।
৪) নিজের হাতের দিয়ে স্তনের চারপাশ ভালোভাবে দেখুন। সাধারণত স্তন খুব নরম হয়। তাই যদি দেখেন স্তনের কোনও জায়গায় মাংসপিণ্ড রয়েছে বা স্তন খুব শক্ত হয়ে গেছে। তাহলে কিন্তু দেরি করবেন না চিকিৎসকের কাছে যেতে।
৫) যদি আপনি অন্তঃসত্ত্বা না হন বা আপনার শিশুকে স্তন না পান, তাও যদি আপনার স্তন থেকে কোনও ধরনের তরল বের হয়, তাহলে আগেই সতর্ক হোন।












Click it and Unblock the Notifications