Chamomile Tea Benefits: অনিদ্রা দূর করতে ক্যামোমাইল টি খান, আর কী উপকারিতা রয়েছে এই চায়ে

গ্রিনটির উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে গ্রিন টির পাশাপাশি আপনি যদি এই চাও রোজ খেতে পারেন। তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের খুব উন্নতি হবে। ক্যামোমাইল ফুলের চা খেলে আপনার শরীর ভালো থাকবে। এই চা ক্যামোমেইল টি নামেও পরিচিত। এই চা খেলে আপনার ঘুম ঠিকঠাক হবে। হজম শক্তি বাড়বে। ডায়াবেটিস রোগীরা নিত্যদিন এই চা খেতে পারেন।

এই চা বিশেষত এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকায় পাওয়া যায়। ভেষজ হিসাবে এই চা খুব জনপ্রিয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। এই চা কিন্তু হালকা মিষ্টি। এতে শরীর খুব ভালো থাকবে, জানুন ক্যামোমাইল চায়ের উপকারিতা সম্পর্কে।

Chamomile Tea Benefits

ঘুম ভালো হয়

অনেকেই আছেন যাদের ঘুম ঠিকভাবে হয় না, রাতে তাদের কম ঘুম হয়। কিন্তু চিকিৎসকেরা বলছেন, প্রতিটি ব্যক্তির নিত্যদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার। যদি আপনারও এমন হয় তাহলে আপনি নিত্যদিন এই চা খেতে পারেন। এটি খেলে আপনার রাতে ঘুম ভালো হবে।

হজম শক্তি ভালো হবে

যাদের হজম শক্তি খুব দুর্বল অর্থাৎ যাদের খাবার ভালোভাবে হজম হয় না, তারা নিত্যদিন ক্যামোমাইল চা খেতে পারেন। এটি খেলে আপনার হজম শক্তি বাড়বে। গ্যাস অম্বলের সমস্যা দূর হবে।

সর্দি-কাশি কমবে

শীতকাল থেকে বর্ষাকালে এমন অনেকেই রয়েছেন যাদের সর্দি কাশি লেগেই থাকে, আবার নাক বন্ধ হয়ে যায়। আপনার শ্বাস নিতে কষ্ট হয়। গলা ব্যথা হয় তাহলে তাঁরা এই চা খেতে পারেন। আবার ক্যামোমাইল ফুল জলে দিয়ে সেই ভাব নেন তাহলে কিন্তু আপনার অনেকটাই আরাম মিলবে আপনার।

Chamomile Tea Benefits

ত্বক ভালো রাখবে

ত্বক ভালো রাখতে ক্যামোমাইল চায়ের জুড়ি মেলা ভার। কারন এই যাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বক ভালো রাখবে। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

কীভাবে বানাবেন এই চা

দু চামচ শুকনো ক্যামোমাইল চা, ২ কাপ জল, এক চামচ চিনি দিয়ে ভালো করে জল ফোটান। তারপর সেটি ছেঁকে নিন। তাতে আপনি সামান্য পরিমাণ গুড় দিতে পারেন। এটি খেতে কিন্তু খুব সুস্বাদু, তবে সামান্য মিষ্টি মিষ্টি খেতে এই চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+