শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লে বুঝবেন কীভাবে, জানুন লক্ষণ
বর্তমান সময়ে কোলেস্টেরলে আক্রান্ত দেশের প্রায় বেশিরভাগ মানুষ। ছাড় পাচ্ছেন না তরুণ তরুণীরাও। এই কারণে কিন্তু হার্ট ব্লকের সমস্যা বাড়তে থাকে। হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে ব্যক্তির। তাই নিত্যদিনের জীবনধারার ওপর অত্যন্ত নজর দেওয়া দরকার।
যদি ব্যক্তির পারিবারিক ইতিহাসে অর্থাৎ পরিবারের কোনও না কোনও ব্যক্তি যদি উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত থাকেন, তাহলে কিন্তু ব্যক্তির এই ঝুঁকি বাড়তে পারে। ৪৫ বছরের পর থেকে ব্যক্তির কিন্তু লিপিড টেস্ট করা উচিত।

আর তাছাড়া ছয়টি লক্ষণ দেখলে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, যে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে কিনা, জানুন। কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে, আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে?
- জয়েন্ট ব্যথা, হাঁটু ব্যথা
যদি দেখেন আপনারা ত্বকে ফোসকা পড়ছে, বিশেষত কোনও জয়েন্ট ব্যথা, হাঁটু বা গোড়ালি কিংবা নিতম্বের যদি দেখেন ফোসকা পড়ছে, তাহলে বুঝতে পারবেন এটি কিন্তু উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হচ্ছেন আপনি।
- চোখের চারপাশে হালকা সাদা সাদা রিং হওয়া
যদি দেখেন চোখের চারপাশে হালকা সাদা সাদা কিংবা হলুদ হলুদ রিংরিং হয়ে আসছে, তবে তা একেবারেই উপেক্ষা করবেন না। উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হতে চলেছেন আপনিও।
- বুকে ব্যথা
সব সময় বুকে ব্যথা হলেই যে আপনার হার্ট অ্যাটাকের শিকার, তা কিন্তু নয়। উচ্চ কোলেস্টেরলের শিকার হলেও কিন্তু এমন সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। আর যা থেকেই কিন্তু পরে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা হয় ব্যক্তির।
- ঘনঘন ব্যথা হয়
যদি আপনার পায়ে ঘনঘন ব্যথা হয়, তাহলে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে । তখনই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- হাঁটার ক্ষমতা কমে আসছে
হাঁটতে হাঁটতে আপনার হাঁটার ক্ষমতা কমে আসছে কিংবা পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তাহলে দেরি করবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এগুলি কোলেস্টেরলের মাত্রা বাড়লেই এমন সমস্যা হয়েই থাকে।
- চোখের পাতা হলুদ হওয়া
আবার যদি কোলেস্টেরলের মাত্রা খুব বেশি বেড়ে যায়, তাহলে চোখের পাতায় হলুদ হতে থাকে তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা বুঝবেন। এই লক্ষণ দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে। এই সমস্যাগুলি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications