সন্ধ্যে হলেই ছুটচ্ছেন ফাস্টফুডের দোকানে, রোজ এই খাবারগুলো খাওয়া কি শরীরের জন্য ভালো?

অফিস ফিরতি পথে বা টিউশন পড়ে আসার সময় আমাদের সকলেরই নজর যায় বাইরের খাবারের ওপর। তাছাড়া এই ব্যস্ত সময়ে অফিস থেকে ফেরার পথে সকলেই প্রায় ভরসা রাখেন ফাস্টফুডের উপর।

তবে বাইরের খাবার রোজ খাওয়া কিন্তু একদমই ভালো নয়। এতে শরীরের অনেক ক্ষতি হয়। যদি আপনি রোজ বাইরের ফাস্টফুড খান তাহলে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে, তা দেখুন।

fast food

  • সুগার

বাইরের ফাস্টফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তাই যদি আপনি রোজ এগুলি খান তাহলে আপনার ওজন হু হু করে বাড়বে। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। যে কারণে আপনার সুগার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এতে কিন্তু পুষ্টির অভাব হতে পারে আপনার শরীরে।

  • কার্ডিওভাসকুলার

বাইরের ফাস্টফুট খাবার যারা রোজ খান তাদের কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। এতে আপনার উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতন ঝুঁকিও দেখা দেবে। এমনকি খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীরে বাড়তে থাকবে। তাই এটি খাওয়ার আগেই সাবধান হোন।

  • হজমের সমস্যা

যারা রোজ বাইরের ফাস্টফুড খান, তাদের হজমের সমস্যা দেখা দেয়। কারণ এতে ফাইবার অনেক কম থাকে। এতে কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা দেখা দেয়। প্রক্রিয়াজাত কোনও খাবার খেলে এমনিতেই কিন্তু অন্ত্রের নানা সমস্যায় ভুগতে পারে সকলকে।

  • পুষ্টির ঘাটতি

ফাস্টফুডে ক্যালোরির পরিমাণ খুব বেশি থাকে। এতে পুষ্টি কম থাকে। তাই এগুলি খেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি হবে। এমন কি রোগ প্রতিরোধের ক্ষমতাও কমতে থাকবে। তাই বাইরের খাবার আগে অবশ্যই শরীর সম্পর্কে সচেতন থাকুন।

  • টাইপ টু ডায়াবেটিস

বাইরের খাবার খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। ফাস্টফুডে চিনি বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আর এটি খেলে আপনার টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়তে থাকবে। তাছাড়া ক্যালোরির পরিমান বাড়ার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকবে। আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও প্রবল থাকবে। এমন কি কোলেস্টেরলের মাত্রাও বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+