নিত্যদিন ফুলকপি খাওয়া কি ভালো? কারা এই সবজি ভুলেও মুখে তুলবেন না, জানুন

বাজারে কিন্তু শীতকাল পড়ার আগেই বিক্রি হতে শুরু করেছে ফুলকপি। এই সবজিতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে ভিটামিন এ, সি, বি -এর মতন পুষ্টিগুণ রয়েছে। ফুলকপি খেতেও কিন্তু খুব সুস্বাদু। তবে এমন অনেকে রয়েছেন যাদের ফুলকপি খাওয়া উচিত নয়।

ফুলকপি খেলেই তাদের গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপ হওয়ার মতন সম্ভাবনা থাকে। নিত্যদিন ফুলকপি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকারক? আর কারা কারা ফুলকপি খেতে পারবেন না, জানুন।

Cauliflower

  • গ্যাসের সমস্যা বাড়ে

এই ফুলকপি খেলে অনেকেরই গ্যাস, পেট খারাপের মতন সমস্যা হয়, যাদের এই সমস্যা রয়েছে তারা ভুলেও ফুলকপি খাবেন না। কারণ এতে কার্বোহাইড্রেট থাকে, যা হজম সংক্রান্ত সমস্যা বাড়াতে পারে। আবার ফুলকপির সবজি বা ফুলকপির পরোটা খাবার পরে কিন্তু গ্যাস, অম্বলের সমস্যাও বেশি বাড়ে।

  • থাইরয়েড রোগী

যারা থাইরয়েড রোগে আক্রান্ত তারা ভুলেও ফুলকপি খাবেন না। এতে আপনার থাইরয়েডের সমস্যা বাড়তে । এতে শরীরে আয়োডিনের মাত্রা আসতে আসতে কমতে থাকে। ফুলকপি খেলে টি৩, টি৪ হরমোনের মাত্রা প্রভাবিত হতে পারে। তাই থাইরয়েড রোগীরা ফুলকপি খাওয়া কমিয়ে দিন। যদি পারেন না খাওয়ার চেষ্টা করুন।

  • কিডনিতে পাথর হওয়া

যেসব ব্যক্তিদের কিডনিতে পাথর হয়েছে বা গলব্লাডার স্টোন রয়েছে তারা ভুলেও ফুলকপি খাবেন না। ফুলকপিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যা আপনার কিডনিতে পাথরের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। তাই ফুলকপির বেশি পরিমাণে খাওয়ার আগে সাবধান হোন আপনি।

  • রক্ত জমাট বাঁধার সমস্যা

যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাঁরা ফুলকপি খাওয়া নিত্যদিন এড়িয়ে চলুন। ফুলকপিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা শরীরের রক্ত ঘন করতে সাহায্য করে। তাই ফুলকপি খাওয়া কমিয়ে দিন। যদি পারেন একদমই খাবেন না।

  • গর্ভবতী মহিলা

যে সকল মহিলা গর্ভাবস্থায় রয়েছেন তাঁরা একদমই ফুলকপি খাবেন না। এতে তাদের শরীরের অনেক সমস্যা হতে পারে। শুধু তাই নয়, এই সময় গ্যাস, অম্বল অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তবে এই অবস্থায় কিন্তু এই সমস্যাগুলি হওয়া একদমই ভালো নয়।

তাই ফুলকপি বেশি খাওয়া এড়িয়ে চলুন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। না হলেই বিপদে পড়তে হবে আপনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+