Basil Seeds Benefits: ওজন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তুলসী বীজের জুড়ি মেলা ভার
তুলসী পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। তুলসী পাতা খেলে বুকে যদি পুরনো কফ থাকে তাও কিন্তু বেরিয়ে যায়, তাছাড়া সর্দি কাশি থেকেও মেলে মুক্তি। বাস্তুশাস্ত্রে, তুলসী পাতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
জানেন কি তুলসী বীজ খাওয়া শরীরের জন্য ভালো, এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস রোগীরা নিত্যদিন যদি তুলসী বীজ খান তাহলে তাদের কখনোই ডায়াবেটিস বাড়বে না। তুলসী বীজকে ফালুদা বীজও বলা হয়।

- ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
তুলসী বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এগুলি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো থাকবে, আবার ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন তুলসী বীজ।
কেমন দেখতে হয় এই বীজ
তুলসী বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন। রক্তের শর্করা যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন তুলসী বীজ। এটি দেখতে কালো রঙের হয়। তুলসী বীজ খেলে আপনার শরীর সুস্থ থাকবে। রক্তে শর্করার মধ্যে নিয়ন্ত্রণে থাকবে। সকালে ব্রেকফাস্ট আপনি এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ তুলসী বীজ ভিজিয়ে খেতে পারেন।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন খেতে পারেন। তুলসী বীজে প্রচুর পরিমাণে এ এল এ অর্থাৎ আলফা লিলোনিক অ্যাসিড থাকে। এটি শরীরের চর্বি কমাতে সক্ষম। তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। আপনার খিদে পাবে না। তাই আপনি সকালে ব্রেকফাস্টে এক বাটি দইয়ের সঙ্গে এক চামচ বীজ দিয়ে খেতে পারেন। দই না খেলে সকালে যদি আপনি ব্রেকফাস্টে ফল খান তাহলে এই বীজ ছিটিয়ে খেতে পারেন।

- কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে
অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার হন, যদি আপনারও এমন হয় তাহলে দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করুন তুলসী বীজ। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। কোষ্ঠকাঠিনের সমস্যা থেকেও মুক্তি পাবেন। গরম দুধে তুলসী বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কমবে গ্যাসের সমস্যা। খাবারও ভালোভাবে হজম হবে, পেটের কোনও সমস্যা থাকবে, পরিষ্কার থাকবে রক্তও। যদি রোজ আপনি তুলসী বীজ খান শরীর সুস্থ থাকবে, তবে খাওয়ার আগে অবশ্যী চিকিৎসকের পরামর্শ মেনে খাবেন।












Click it and Unblock the Notifications