আপনিও কি ব্রেকফাস্টে রাখেন পোহা, জানুন চিড়ের পোলাও খাওয়ার স্বাস্থ্যগুণ সম্পর্কে

'পোহা’ এই খাবারটি খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। অনেকেই কিন্তু টিফিন থেকে ব্রেকফাস্টে পোহা রাখেন। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া পেট অনেকক্ষণ ভর্তি থাকে।

ব্রেকফাস্টে আপনি কিন্তু সয়াবিন, ড্রাই ফুটস দিয়ে পোহা করে খান, তাহলে আপনার শরীরে ভিটামিনের পাশাপাশি প্রোটিনেরও ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। জানুন ব্রেকফাস্টে পোহা খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Poha

  • আয়রনের ঘাটতি পূরণ হবে

বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি নিত্যদিন পোহা খান, তার শরীরে কখনোই আয়রনের ঘাটতি থাকে না। এমনকি শরীরে যদি রক্তশূন্যতা থাকে ,তাও কিন্তু দূর হয়। এটি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে শরীরে অক্সিজেনের ঘাটতিও হবে না।

  • ডায়াবেটিস রোগীদের জন্য ভালো

ডায়াবেটিস রোগীদের জন্য পোহা খাওয়া খুব দরকার। এটি খেলে কিন্তু বেশি খিদে পাবে না। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পোহা। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। তাই এটি খেলে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

পোহা প্রায় সব ধরনের সবজি দিয়েই তৈরি করা হয়। তাই এতে প্রচুর সবজি থাকে বলে পর্যাপ্ত পরিমাণে শরীরে ভিটামিন, মিনারেল, ফাইবার পৌঁছয়। যা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। পেটে কোনও সমস্যা থাকলে তাও কমবে। খিদেও বেশি পাবে না।

  • বড় রোগের ঝুঁকি কমবে

যদি আপনি রোজ পোহা খান তাহলে বড় রোগের ঝুঁকি কমবে। কারণ এতে প্রচুর পরিমানে সবজি, ডিম থাকে, যা রোজ খেলে শরীরে ঘাটতি থাকবে না ভিটামিন, প্রোটিন, ফাইবারের।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

আপনি যদি শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করতে চান ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই পারেন পোহা। যদি আপনি রোজ সকালে ব্রেকফাস্টে পোহা খান, তাহলে পেটও আপনার অনেকক্ষণ ভর্তি থাকবে।

  • পেট ভালো থাকবে

যদি আপনার পেটে কোনও সমস্যা থাকে, তাহলেও সকালের খাবারে রোজ খেতে পারেন পোহা। এটি খেলে খাবার দ্রুত হজম হয়। পেটে কোনও সমস্যা থাকে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা থেকেও কিন্তু মুক্তি পাবেন। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন পোহা। তবে অন্য কোনও রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, তাহলে পোহা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+