বিয়ে বাড়িতে শিশু ও বয়স্ক ব্যক্তিদের কীভাবে আতিথেয়তা করবেন, রইল বিশেষ টিপস

বিয়ের মরসুম ইতিমধ্যে শুরু হতে গেছে। এসময় চারহাত হবে অনেক ব্যক্তিরই। বিয়ে হওয়া মানেই কিন্তু বাড়িতে প্রচুর লোকের আনাগোনা হচ্ছে। ছোট থেকে তরুণ-তরুণী, বয়স্ক ব্যক্তি সকলেই কিন্তু যাতায়াত করবেন। আর এই বিয়ের মরসুমে অনেক বয়স্ক ব্যক্তি কিংবা বাচ্চাদের কিন্তু বিয়ে বাড়ির খাওয়া খাওয়ার জন্য শরীরে নানান সমস্যা হয়।

আপনি যদি বিয়ে করেন, তাহলে আপনার বাড়িতে যে শিশুরা আসবে বা বয়স্ক ব্যক্তিরা আসবেন তাদের আতিথেয়তার জন্য আপনি কিন্তু এগুলির আয়োজন করতে পারেন। এতে তারা কিন্তু খুব খুশি হবেন। জানুন কী কী করবেন।

marriage reception

  • গেম জোন

শিশুরা খেলতে খুব পছন্দ করে। তাই বিয়ে বাড়ির কোন এক জায়গায় শিশুদের জন্য বিশেষ গেম জোনের ব্যবস্থা করতে পারেন। এগুলিতে কিন্তু বাচ্চারা মগ্ন হয়ে থাকবে, বাবা মাকে একদম জ্বালাতন করবেন না। সেই সঙ্গে তারা ভীষণ খুশিও হবে।

  • এই খাবারগুলি রাখুন

আবার প্রত্যেকটি প্রতিটি শিশুই কিন্তু খাবার খেতে খুব পছন্দ করেন। তাই এসময় বাচ্চাদের মন মতন পিৎজা, পাস্তা, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, চকোলেটের মত হালকা ও সুস্বাদু খাবার বিয়ের মেনুতে রাখতে পারেন। মিল্ক শেকও রাখতে পারেন। এগুলো পেলে শিশুরা খুব খুশি হবে।

  • গেম, গান, নাচের আয়োজন করুন

শিশুদের মোবাইল ফোন খুব পছন্দ করে। যেকোনও সময় ফোনে অ্যানিমেশন দেখতে তারা ভীষণ পছন্দ করেন। তাই শিশুদের বিনোদনের জন্য এবং তাদের নিরাপদ রাখার জন্য আপনারা কিন্তু নানা ধরনের গেম, গান, নাচের আয়োজন করতে পারেন। এতে তারা প্রচন্ড খুশি হবে। একদমই কিন্তু বিয়ে বা তাদের বাবা-মাকেও তারা জ্বালাতন করবে না। এই খেলা নিয়েই তারা কিন্তু থাকবে।

  • বয়স্ক ব্যক্তিদের বসার জায়গা

প্রত্যেকটি বিয়ে বাড়িতে আসেন অনেক বয়স্ক ব্যক্তিরা। অনেক সময় তারা কিন্তু নানান সমস্যায় পড়তে হয়। আবার অনেকে কিন্তু অস্বস্তি বোধও করেন। তাই বিয়ে বাড়িতে বয়স্ক ব্যক্তিদের জন্য আপনারা একটু আলাদা চেয়ার ও সোফার ব্যবস্থা করবেন। যদি আপনার বাড়িতে ডিজের ব্যবস্থা করেন। তাহলে সেই বয়স্ক ব্যক্তিদের বসার জায়গা অনেকটাই দূরে রাখবেন। যাদের সেই আওয়াজ তাদের কানে বেশি না পৌঁছায়। যাতে তাঁদের কোনও রকম অসুবিধা না হয়।

  • হালকা খাবার

অনেক বয়স্ক ব্যক্তি আছেন, যারা বিয়ে বাড়িতে খাবার খেতে ভয় পান। তারা ভাবেন স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাদের কথা মাথায় রেখে কম মশলাযুক্ত খাবার খাবারের স্টলে রাখার চেষ্টা করুন। এতে তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে বিয়ে বাড়ি উপভোগ করবেন এবং তারা কিন্তু শান্তি মতন খেতেও পারবেন।

  • হজম

বয়স্ক ব্যক্তিদের জন্য নানা ধরনের খিচুড়ি, স্যুপ, জুস, হালকা মিষ্টি জাতীয় খাবার রাখুন। যাতে তারা খুব সহজে সেটা খেতে পারেন। তারা খুব ভালোভাবে খাবার হজম করতে পারেন এই রকম খাবার রাখবেন। এগুলি মেনে চললে আপনার বিয়ে বাড়ি কিন্তু হয়ে উঠবে আরও আনন্দদায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+