রোজকার রান্নায় দিচ্ছেন লঙ্কাগুঁড়ো, কতটা ক্ষতিকর প্রভাব পড়ছে আপনার শরীরে, জানুন
সকলেই প্রায় একটু ভালোমন্দ বাড়িতে রান্না করলেই লঙ্কাগুঁড়ো দিয়ে থাকেন। কারণ এই লাল লঙ্কার গুঁড়ো রান্নায় পড়লে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর বহুকাল ধরে মানুষ এই লঙ্কাগুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করে আসছেন। অনেকে রান্নায় গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করেন।
কেউ আবার লঙ্কা গুঁড়ো দেন। তবে অত্যাধিক পরিমাণে লঙ্কাগুঁড়ো খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এটি শরীরের অনেক বড় ক্ষতি করতে পারে, তাই আগেই সাবধান হোন। জানুন লাল লঙ্কাগুঁড়ো খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

- ডায়রিয়ার মতোন সমস্যা হবে
আপনি কি জানেন আপনি যদি বেশি পরিমাণে লঙ্কাগুঁড়ো খান তাহলে আপনার ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে। যা আপনার অন্ত্রর জন্যও কিন্তু একদম ভালো না। তাই আগেই সাবধান হন। এতে আপনার পেটে ব্যথা হতে পারে। বমিবমি ভাব লাগতে পারে। সেই সঙ্গে পেটে ও বুকে জ্বালাজ্বালাভাব অনুভব হবে। যদি আপনিও রোজ রান্নায় লঙ্কাগুঁড়ো খান তাহলে আগেই সাবধান হোন।
- হজমের সমস্যা হবে
যদি আপনি প্রচুর পরিমাণে লঙ্কাগুঁড়ো খান তাহলে আপনার হজমের সমস্যা হবে। এমন কি অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। বুক জ্বালা করবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন না আপনি। তাই এই সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে লঙ্কাগুঁড়ো খাওয়া বন্ধ করুন। এমনকি আপনি হালকা খাবারও হজম করতে পারবেন না। তাছাড়া নিত্যদিন লঙ্কা গুঁড়োর রান্না খেলে লিভারের ওপরেও খারাপ প্রভাব পড়ে। তাই আগেই সাবধান হোন আপনি।
- আলসার হওয়ার সম্ভাবনা বেশি
চিকিৎসকদের মতে, লঙ্কাগুঁড়ো আপনি যত বেশি খাবেন তাতে আপনার পেটে কিন্তু আলসার হওয়ার সম্ভাবনা থাকবে। গোটা শুকনো লঙ্কা খাওয়ার থেকে লঙ্কাগুঁড়ো খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি খারাপ। কারণ এই গুঁড়ো আপনার পেটে গিয়ে আপনার অন্ত্রের ক্ষতি করার পাশাপাশি আপনার পাকস্থলীরও বড় ক্ষতি করতে পারে। তাই আগেই সাবধান হন। আপনি আজ থেকে লঙ্কাগুঁড়ো খাওয়া এড়িয়ে চলুন।












Click it and Unblock the Notifications