Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে না তো স্তন ক্যানসার, কীভাবেই বা মিলবে রেহাই?

বর্তমানে হু হু করে বেড়ে চলেছে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা। সকল বয়সেই হতে পারে স্তন ক্যানসার। তবে ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা একটু বেশি।

২০২০ সালের একটি রিপোর্টে থেকে উঠে এসেছিল যে ২০২০ সালে ২.৩ মিলিয়নের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৬ লক্ষ ৮৫ হাজার জন। স্তন ক্যানসারে হওয়ার আগে অনেক ছোট ছোট লক্ষণ থাকে সেই লক্ষণ গুলি যদি আপনি আগে থেকেই বুঝে যান তাহলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

স্তন ক্যানসারের লক্ষণগুলি জানুন


বর্তমান সময়ে স্তন ক্যানসার রোগটি ধরা কোনও কঠিন ব্যাপার নয়। বলা হচ্ছে পেটসিটি, আলট্রা সাউন্ড, এমআরআই গাইডেড ব্রেস্ট বায়োপসি, ম্যামোগ্রাম, বোন স্ক্যান ইত্যাদি করলেই ধরা পড়ে এই রোগ। স্তন ক্যানসারের অনেক রোগীর ক্ষেত্রে রেডিয়েশনও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে।

স্তন ক্যানসার বোঝার অনেকগুলি লক্ষণ রয়েছে, যেমন স্তন ফুলে যাওয়া, স্তনের কোথাও মাংসপিণ্ড তৈরি হওয়া, আবার স্তনের রং পরিবরতণ হওয়া, স্তনবৃন্তে ব্যথা অনুভব হওয়া। স্তনের ত্বক ক্রমশ ড্রাই হয়ে যাওয়া। অনেক সময় স্তনবৃন্ত থেকে রস নির্গত হওয়া।

pain

স্তনে কিন্তু খুব ব্যথা অনুভব হয়, আবার পেশীতে টানটান অনুভব হয়। আমরা অনেক সময় ভাবি পিরিয়ডসের সমস্যার কারণে হতে পারে। আবার অনেক সময় স্তনে কোন লাম্ফ তৈরি হয়। আবার অনেক সময় শক্ত হয়ে যায়। সেই জায়গাটি টিপলে কিন্তু আমাদের ব্যথা হয়। যদি আপনার সঙ্গেও এমন হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনবৃন্ত থেকে কোনও তরল বের হওয়া একদমই ভালো নয়। অনেক সময় সদ্য মা না হওয়া মহিলাদেরও কিন্তু অনেক সময় স্তনবৃন্ত থেকে কোন তরল নির্গত হয়। এটি কিন্তু মোটেও ভালো না, আবার অনেক সময় এই তরলের মধ্যে থেকে রক্ত বেরিয়ে আসতে দেখা যায় তার শরীরের জন্য খুব খারাপ। এই লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন আপনার শরীরে বাসা বেধেছে স্তন ক্যানসার।

স্তন ক্যানসারের লক্ষণগুলি জানুন

স্তনের রঙ ও আকৃতি পরিবর্তন হওয়া। অনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা হয়তো স্তন ক্যানসারে আক্রান্ত তাদের স্তনের রঙেরও পরিবর্তন হয়। লালচে হয়ে যায়। আবার অনেক সময় চুলকানি অনুভব হয়, তাকে খুব সাবধানে থাকতে হবে। আবার অনেকের ক্ষেত্রে বগলেও অনেক সময় মাংসপিণ্ড হয়। বগলের আশেপাশে ফুলে যায়। ব্যথা অনুভব হয় তাও কিন্তু স্তন ক্যানসারের আরেকটি লক্ষণ হতে পারে।

স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অনেকের ফুসফুস, লিভার, মস্তিষ্কেও ছড়িয়ে পড়তে পারে এই ধরনের ক্যানসার। তাই দ্রুত এমন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।

স্তন ক্যানসারের লক্ষণগুলি জানুন

চিকিৎসকেরের মতে অনেকক্ষণ সময় ধরে শিশুকে দুধ খাওয়ানো, নিয়মিত শারীরিক কার্যকলাপ ঠিক না হওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, অ্যালকোহল , তামাক জাতীয় দ্রব্য এড়িয়ে চলা এবং কঠিন জীবনযাত্রাকে পরিবর্তন করা। এগুলি করলে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+