ঘামের দুর্গন্ধ দূর করা থেকে ত্বক উজ্জ্বল রাখতে পারে মাত্র ৫ টাকার একটি ফিটকিরি, কিন্তু কীভাবে

ফিটকিরির সঙ্গে পরিচিত আমাদের প্রায় সকলেরই। কারণ ছোটবেলায় যখন বাবা, জেঠু, কাকারা দাড়ি কাটতেন, তখন কিন্তু তাদের হাতেই আমরা তাঁদের হাতেই প্রথম ফিটকিরি দেখেছি। তারপর পাড়ার সেলুনেও ফিটকিরি রয়েছে। আসলে এটি একটি অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক হিসেবেই ব্যবহার করা হয়।

ফিটকিরিতে রয়েছে অনেক গুণ রয়েছে। ফিটকিরিতে পটাশিয়াম অ্যালুমিনাম সালফেট রয়েছে। যা ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। ফেসিয়াল যারা করেন তারা কিন্তু এটি মুখে মাখেন। এতে কিন্তু আপনার ত্বক সহজে ঝুলে যাবে না।

face care

  • কী কী গুণ রয়েছে

ফিটকিরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা মুখে মাখলে ত্বক ভালো থাকে। তাছাড়াও থাকে পটাশিয়াম। ইংরেজিতে একে অ্যালুম বলে। এই ৫ টাকার একটি ফটকিরি দিয়েই আপনি কিন্তু আপনার তখন ত্বক উজ্জল রাখতে পারেন। শুধু তাই নয়, মুখে বলিরেখা দূর করতে পারেন। কীভাবে করবেন, জানুন।

  • ঘামের গন্ধ দূর হবে

যদি কারোর শরীর থেকে খুব দুর্গন্ধ বের হয় অর্থাৎ অনেকেই কিন্তু এই বর্ষাকালে বা গরমকালে বগল থেকে ভীষণ দুর্গন্ধ বেরোয়। তাদের পাশে দাঁড়ানোর দায় হয়ে পড়ে। তারা কিন্তু এই দুর্গন্ধ স্নান করার পরও শরীর থেকে দূর করতে পারেন না। তারা কিন্তু বগলে ফিটকিরি ঘষতে পারেন। এতে সহজেই আপনার বগল থেকে ঘামের গন্ধ দূর হবে।

  • মুখের বলিরেখা দূর হবে

মুখের বলিরেখা দূর করতে আপনি কিন্তু ফিটকিরি মুখে ম্যাসেজ করতেই পারেন। এতে কিন্তু আপনার মুখ খুব উজ্জ্বল হবে। মুখে যদি কোনও ছিদ্র থাকে বা মুখে কোনও কালো দাগ থাকে তাও কিন্তু খুব সহজেই উঠবে।

  • ক্ষত সারবে

আপনি কি জানেন, ক্ষত সারাতে ফিটকিরি ব্যবহার করা হয়। এটি অ্যান্টিসেপটিক হিসেবেই ব্যবহার করা হয়। যদি আপনার কোথাও কেটে যায় তাহলে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এতে খুব সহজেই আপনার সংক্রমণের জ্বালা থেকে মুক্তি পাবেন।

  • মুখের ঘা বা ফোলাভাব দূর হবে

আপনি কি জানেন, ফিটকিরির জল যদি মুখে দিয়ে কুলকুচি করা যায়, তাহলে মুখের ঘা এবং ফোলা ভাব দূর হয়। এমনকি ত্বকে চুলকানি বা ফোলাভাব থাকলে তাও কিন্তু দূর হয়।

  • ত্বক উজ্জ্বল হবে

ফিটকিরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমন্টরি বৈশিষ্ট্য থাকে। এতে আপনার ত্বকের ফোলা, ব্যথা কমাতে সাহায্য করবে। ত্বকের যেকোনও জায়গায় ফুলে গেলেই আপনি কিন্তু ফিটকিরিতে ঘষতে পারেন। এতে খুব সহজেই আপনি আরাম পাবেন। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল হবে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে ফিটকিরি ব্যবহার করবেন কিনা তা একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+