গুরমিতের মতো ফিট ও হ্যান্ডসাম থাকতে চান, তাহলে ভরসা রাখুন এই খাবারগুলি ওপর
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরীকে চেনেন না, এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। যিনি রামের ভূমিকায় অভিনয় করে সকল অনুগামীদের ভীষণ নজর কেড়েছেন! গুরমিত চৌধুরি তাঁর ফিটনেস এবং কঠিন ডায়েটের জন্য কিন্তু বেশ পরিচিত।
সম্প্রীতি একটি ইউটিউব চ্যানেলে তার সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি নাকি সেদ্ধ খাবার খাচ্ছেন! চিনি, রুটি, ভাত তিনি স্পর্শই করেননি। শুনে অবাক লাগছে। হ্যাঁ এটাই তিনি বলেছেন তিনি। সেদ্ধ খাবার খেতে খুব পছন্দ করেন তিনি।

তিনি আরও বলেন, তিনি যখন এগুলোই খাওয়া শুরু করেছেন, তখন প্রথমে তিনি এগুলির খুব স্বাদ পেতেন না। তবে বর্তমানে তিনি কিন্তু এগুলি খেতেই বেশি পছন্দ করেন। আপনি কি জানেন সেদ্ধ খাবার উপকারিতা সম্পর্কে? খেলেই বা শরীরে কী কী কাজে লাগে? জানুন।
- কী কী গুণ রয়েছে
ডায়েটিশনদের মতে, এক বছর বেশি সময় ধরে সেদ্ধ খাবার খান তিনি। তার কিন্তু শরীর খুব ভালো থাকে অর্থাৎ স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো। প্রথম প্রভাব পড়ে তার ওজনের ওপর অর্থাৎ সেদ্ধ খাবার খেলে ওজন দ্রুত কমতে থাকে। এমনকি হজম শক্তিও ভালো থাকে। হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে। জানুন নিত্যদিন সেদ্ধ খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে।
- ব্যাকটেরিয়া
সিদ্ধ করা খাবারে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত মরে যায়। যা আপনার খাবারের মানকে আরও পুষ্টি সম্মত করে তোলে। তাই খাবারের পুষ্টি কিন্তু ক্রমশ বাড়তে থাকে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যে ব্যক্তি সেদ্ধ খাবার খান, তার খাবার কিন্তু খুব ভালো হজম হয়। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই ওজনও আপনার হু হু করে কমতে থাকবে। যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই সেদ্ধ খাবার খেতে পারেন।
- কী কী সেদ্ধ করে খাবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গাজর, ব্রকলি, মটরশুঁটি, চাল, কুইনোয়া, ছোলা, মুগ ডাল, মুরগির মাংস, স্যামন মাছ খাওয়া সেদ্ধ খাওয়া অত্যন্ত ভালো। শরীর কিন্তু সুস্থ থাকবে তাঁর।
- ক্ষতিকারক দিক
এই খাবার জন্য উপকারী যেমন, তেমন অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু বেশ ক্ষতিকারক। জানেন কি বলছেন ডায়েটিশিয়ানরা। ডায়েটিশিয়ানদের মতে , সেদ্ধ খাবার যেমনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক তেমনি কিছুটা পুষ্টি ঘাটতি কিন্তু হতে পারে। যেমন ভিটামিন বি, ভিটামিন সিয়ের মতন উপাদান কিন্তু নষ্ট হয়। আপনি স্যুপ খেতে পারেন।
সেদ্ধ রান্নার সময় অনেক কিছু বিষয়ে মাথায় রেখে রান্না করা খুব দরকার। প্রচুর সবজি সেদ্ধ করলে সবজিতে থাকা ফাইবার কিন্তু নষ্ট হয়ে যায়। তবে প্রত্যেকটি ব্যক্তির ফাইবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব দরকার।












Click it and Unblock the Notifications