একটি আমলকি সেদ্ধ আপনার শরীরকে সারাজীবন ফিট রাখতে পারে, কিন্তু কীভাবে, জানুন
আমলকির গুনাগুণের কথা আমরা কমবেশি সকলেই জানি। আমলকিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। আমলকি সেদ্ধ করে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা হয়তো অনেকেই জানেন না।
গবেষণায় দেখা গেছে, আমলকি সেদ্ধ করে সেই আমলকি যদি আপনি রোজ খান তাহলে আপনার শরীরের অনেক উপকারে লাগবে। আমলকি বেশি চাষ করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়াতে। জানুন আমলকি সেদ্ধ করে খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন
আমলকিতে প্রচুর গুণ রয়েছে। এতে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরের জন্য খুব ভালো। আবার এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাওয়া।
- ভিটামিন সিয়ের ঘাটতি পূরণ হবে
যদি আপনি রোজ আমলকি সেদ্ধ করে খান তাহলে আপনার শরীরে ভিটামিন সিয়ের অভাব দূর হবে । এতে আপনার চুল ভালো হবে। চুলের গোড়া থেকে মজবুত হবে। ত্বক আগের থেকে আরোও উজ্জ্বল হবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে কাঁচা আমলকি সেদ্ধ করা খাওয়া খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং যেকোনোও মৌসুমি রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
- হজম শক্তি বাড়াতে কী করবেন
যদি আপনি হজম শক্তি বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন আমলকির ওপর। এটি আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে। সেদ্ধ আমলকি খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে।
- ত্বক উজ্জ্বল করতে কী করবেন
ত্বক উজ্জ্বল করতে আমলকি সেদ্ধ করে খেতে পারেন। আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কোলেজেন বৃদ্ধিতে সাহায্য করে আমলকি। তাছাড়া ব্রণ কমাতে আপনিও এটি খেতে পারেন।
- পাইলসের সমস্যা কমবে
পাইলসের সমস্যা দূর করতে রোজ খান আমলকি সেদ্ধ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে। তাছাড়া গ্যাস অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে আমলকি সেদ্ধ।
- চুল উজ্জ্বল করতে কী করবেন
চুল ভালো রাখতে আমলকির জুড়ি মেলা ভার। যদি আপনি চুল গোড়া থেকে আরোও মজবুত করতে চান তাহলে আমলকি সেদ্ধ করে খেতে পারেন। এটি চুলের জন্য খুব ভালো কাজ করে। সেই সঙ্গে চুল রাখে উজ্জ্বলও। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications