নিত্যদিন আধ ঘণ্টা হাঁটলেই পাবেন সুফল, শরীর থাকবে একদমই ফিট, আপনিও কি হাঁটেন?
যে ব্যক্তি নিত্যদিন হাঁটেন, তার কিন্তু ব্যায়াম করার প্রয়োজন হয় না। এতেই কিন্তু তার শারীরিক কার্যকলাপ হতে থাকে। তার শরীর ভালো থাকে, ভালো ঘুম হয়। বিশেষজ্ঞদের মতে, যদি আপনি নিত্যদিন ৩০ মিনিট করেও হাঁটেন অর্থাৎ আধঘন্টা হাঁটতে পারেন।
তাহলে আপনার শরীর কিন্তু খুব ভালো থাকবে ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে। শুধু তাই নয়,গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি বসে থাকার তুলনায় বেশি হাঁটেন, তার কিন্তু কখনোই শরীরে মেদ বাড়ে না। তার মানসিক চাপ অনেক কম থাকে। আপনি কি জানেন, নিত্যদিন আধঘন্টা হাঁটার উপকারিতা সম্পর্কে।

- হৃদরোগের ঝুঁকি কমবে
গবেষণায় দেখা গেছে, ৩০ মিনিট যদি আপনি হাঁটতে পারেন, তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি ১৯ শতাংশ কমে যাবে। রক্তচাপ কমতে থাকবে। শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান ও শরীর থেকে বাড়তি মেদ কমাতে চান তাহলে অবশ্যই নিত্যদিন আধঘন্টা করে হাঁটবেন। এতে আপনার শরীরের ক্যালোরি কমবে। তবে হাঁটার গতি কখনোই কমাবেন না। একটু বেশি গতিতে হাঁটবেন।
- মানসিক চাপ কমবে
এমন অনেকেই রয়েছেন, যারা কারণে অকারণে মানসিক চাপ নিতে থাকেন, সেই মানসিক চাপ যদি আপনি কমাতে চান তাহলে অবশ্যই নিত্যদিন হাঁটুন। এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়। যত হাঁটবেন শরীর থেকে এন্ডোরফিন বের হবে। এতে আপনার মানসিক চাপ কমবে, মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করবে।
- পেশি শক্তিশালী হবে
পেশি ও হাড় আরও শক্তিশালী করতে নিত্যদিন হাঁটুন। এতে আপনার হাত-পা ভালো থাকবে। সেই সঙ্গে পেশি আরও উন্নত হবে। এতে হাড়ের ক্ষয় হবে না।
- হজম শক্তি বাড়বে
হজম শক্তি বাড়াতে চাইছেন, তাহলে নিত্যদিন আধঘন্টা হলেও হাঁটুন। এতে আপনার পরিপাকতন্ত্র আরও ভালো থাকবে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন হাঁটেন, তার হাত পা ফুলে যাওয়ার মতন কোনও সমস্যা থাকে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে থাকে। হজম শক্তি তার খুব ভালো হয়। এমন কি পরিপাকতন্ত্র খুব ভালো থাকে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
গবেষণায় দেখা গেছে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নিত্যদিন আধঘন্টা হলেও হাঁটুন। অনেকে শীতকালে কিন্তু হাঁটা বন্ধ করে দেন। এটিও কিন্তু শরীরের জন্য ভালো নয়। আপনি যখন হাঁটবেন, নিত্যদিন হাঁটবেন। এটি আপনার শ্বাসযন্ত্রের উপর ভীষণ বড় প্রভাব পরবে। যদি আপনার শ্বাসকষ্টের সমস্যাও থাকে, সেই ঝুঁকিও কমবে।
- বহুদিন বাঁচবেন
নিত্যদিন আধঘন্টা হাঁটলেও আপনি বহুদিন বাঁচতে পারবেন, অকাল মৃত্যুর ঝুঁকি কমবে। মানসিকভাবে ভালো থাকতে পারবেন। আর যার কারণেই আপনি কিন্তু বহুদিন বাঁচতে পারবেন।
- স্মৃতিশক্তি বাড়বে
স্মৃতিশক্তি বাড়াতে সকালবেলা আধঘন্টা হলেও হাঁটুন। এতে আপনার ভুলে যাওয়ার সমস্যা থাকলে তা আসতে আসতে কমতে থাকবে অর্থাৎ ডিমেনশিয়া রোগের ঝুঁকি কমবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে হাঁটার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications