এই তেতো সবজির রসে রয়েছে এত জাদু! সুগার থেকে ওজন নিয়ন্ত্রন রাখতে পারে এই সবজি
অনেকেই উচ্ছে বা করলা একদম খেতে চান না। এই সবজি তেতো বলে অনেকেই একে ছুঁয়ে দেখে না। তবে এতে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। যা হয়তো অনেকেই জানেন না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
নিত্যদিন আপনি যদি করলার রস খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়বে না। করলা বা উচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন করলা বা উচ্ছের রস। জানুন এই সবজির উপকারিতা সম্পর্কে।

- ডায়াবেটিস রোগের ঝুঁকি কমবে
যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন একগ্লাস করলার রস খেতে পারেন। এটি খেলে আপনার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে।
- ত্বক ও চুলের জন্য উপকারী
ত্বক ও চুলের জন্য খুব উপকারী এই সবজির রস। এতে ভিটামিন এ ও সি থাকে। এটি আপনি রোজ খান তাহলে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে। তাছাড়াও থাকে ভিটামিন এ, সি। যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় তাঁরা রোজ খান করলার রস।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তাদের জন্য উচ্ছে বা করলার রস খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সবজির রস এক গ্লাস খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তাছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে নিত্যদিন ভরসা রাখতে পারেন এই রসের উপরে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে সাহায্য করে। ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে করলা বা উচ্ছের রস।
- ক্ষত স্থান নিরাময় করতে সাহায্য করবে
আপনার ক্ষত স্থান নিরাময় করতে খুব উপকার করবে করলা বা উচ্ছের রস। যদি আপনি নিয়মিত এটি খান তাহলে রক্ত সহজে জমাট বাধবে না। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications