সঠিক নিয়ম মেনে উপোস করছেন তো, আদৌও উপোস করা কি শরীর জন্য ভালো?

বাঙালীদের বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। হিন্দুধর্মে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসের সোমবার করে প্রায় সকলেই শিব ঠাকুরের জন্য উপোস করেন। উপোস করে ভোলেবাবার বিশেষ পুজো করে থাকেন। বলা হয়, উপোস করলে শরীর মন, শান্ত থাকে এবং শরীরের নানান উপকার হয়।

চিকিৎসকের মতে, অনেক সময় উপোস করলে শারীরিকভাবে কিন্তু শক্তি পাওয়া যায় না। শরীরের অনেক ক্ষতি হয়। তাই উপোস করার যেমন সুফল রয়েছে, ঠিক তেমন কুফলও রয়েছে। জানুন উপোস করা আদৌ শরীরের জন্য ভালো নাকি খারাপ।

Fasting

  • শক্তি কমবে

বিশেষজ্ঞদের মতে, আপনার শরীরে যে গ্লুকোজ রয়েছে তা আপনার শক্তির জন্য ব্যবহার করা ব্যবহার হয়। উপোস করার পর আপনার গ্লুকোজ শরীর থেকে কমতে শুরু করবে। যে কারণে আপনার শরীরের শক্তি আসতে আসতে কমে যাবে।

  • জানুন উপকারিতা

তারপর যদি আপনি অনেকক্ষণ ধরে উপোস করে থাকেন, তাহলে শরীরে বিপাকে নানান সমস্যা হবে। তারপর কিছু খেলে আপনি সহজে হজম করতে পারবেন না। সেই সঙ্গে শরীরের চর্বি দ্রুত গলতে থাকে। একদমই শক্তি পাবেন না। উপোস করার কিন্তু কিছু উপকারিতা ও রয়েছে। জানুন সেগুলি কী কী।

  • ওজন কমবে

উপোস করলে আপনার ওজন হু হু করে কমতে থাকবে। কারণ উপোস করবেন তখন আপনার খাওয়ার ইচ্ছে ক্রমশ কমতে থাকবে। যে কারণে শরীর থেকে ক্যালোরি কমতে থাকবে। যার যার ফলে ওজন হু হু করে কমতে থাকে।

  • রক্তে শর্করার মাত্রা কমবে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে আপনি প্রায় সময় উপোস করতে পারেন। এতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে। তবে উপোস ভাঙার পর কখনোই বেশি পরিমাণে মিষ্টি খাবেন না। এতে সুগার বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

অনেক গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন উপোস করেন, তার হার্টে কোনও সমস্যা থাকে না। হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে উপোস করা কিন্তু ভালো।

  • কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমবে

যদি আপনি পরিপাকতন্ত্র ভালো রাখতে চান ও হজম ক্ষমতাকে আরও বাড়াতে চান এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে চান, তাহলে কিন্তু আপনি উপোস করতেই পারেন। এতে আপনার মল নরম থাকবে।

  • উপোস করার অপকারিতা

১) তবে উপোস করার কিছু অসুবিধা রয়েছে। যেমন উপস করলে অনেকেরই প্রচুর খিদে পায়। আবার শরীর ক্লান্ত হতে থাকে। অনেকের রক্তে শর্করার মাত্রা হু হু করে কমে যাওয়ার কারণে মাথাও ঘুরতে থাকে।

২) অনেকেই আবার উপোস করার পর প্রচুর পরিমাণে রেগে যান অর্থাৎ মেজাজ ঠিক রাখতে পারেন না।

৩) কারোর কারোর ডায়রিয়ার সমস্যা হয়। উপোস ভাঙার পর আপনাকে কিন্তু পুষ্টি সম্মত খাবার খেতে হবে। না হলে আপনি কিন্তু খুব অসুস্থ হয়ে পরবেন। উপোস করার আগে মানুন এগুলি।

উপোস বললে কিন্তু উপোস করা যায় না। উপোস করার আগে অনেক কিছু মাথায় রাখতে হয়। তবেই কিন্তু উপোস করার পর আপনার শরীরের শক্তি বজায় থাকবে। যেমন- উপোস করার আগে ভারী খাবার একদমই খাবেন না। এতে শরীর খারাপ হতে থাকবে। শরীর দুর্বল লাগবে। ক্লান্ত লাগবে।

যখন আপনি উপোস করবেন, সেই সময় শরীরকে হাইড্রেট রাখুন। যেমন চা, জল, কফি ইত্যাদি খান। তবে চিনি, দুধ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে আপনি যদি খুব অসুস্থ হন, তাহলে উপোস করবেন কিনা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+