চেহারা কমাতে মন্ত্রের মতো কাজ করে এই ফলের রস, আর কী গুণ রয়েছে এতে, জানুন
ওজন কমানো কিন্তু একদমই সহজ কথা নয়। ওজন কমাতে অনেকেই কঠিন পরিশ্রম করেন, ব্যায়াম করেন, জিম করেন। তবুও কিন্তু তারা ওজন কমাতে পারেন না। তবে ওজন কমাতে চাইলে আপনি কিন্তু কিউই ফলের রস নিত্যদিন খেতেই পারেন।
কিউইতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। এটি খেলে অনেকক্ষণ ভর্তি থাকবে। কীভাবে খাবেন এই ফল।

- কীভাবে খাবেন
প্রথমে আপনি একটি কিউই ফল নেবেন । কিউইয়ের খোসা ছাড়িয়ে নেবেন। ভালোভাবে ম্যাশ করে নেবেন। তারপর দই, মধু, বাদাম ও আপনার পছন্দের কিছু ড্রাইফুটস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। তারপরে সামান্য জল লেবুর রস ও নুন দিয়ে ব্লেন্ড করে নেবেন। তারপর সকালে খালি পেটে এই রস প্রত্যেকদিন খাবেন।
- ওজন কমবে
এটি খেলে আপনার সহজে খিদেও কিন্তু পাবে না। প্রতিদিন খালি পেটে কিউইয়ের রস পান করলে ওজন কমবে। শরীরে বাড়তি কোনও মেদ থাকবে না। এটি খাওয়ার পরে কিন্তু আপনি ব্যায়াম করতে পারেন, তাহলে আপনি স্লিম ফিগার ধরে রাখতে পারবেন। সেই সঙ্গে আপনি কিউই ফলের স্মুদি করে খেতে পারেণ। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করবে । পেট পরিষ্কার রাখবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এমনকি মলও নরম থাকবে।
- শক্তি পাবেন
কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে ।আপনি যদি নিত্যদিন খালি পেটে এই কিউই ফলের রস খান। তাহলে কিন্তু আপনার শরীরে শক্তি বাড়বে। সারাদিন সমস্ত কাজের আপনি শক্তি পাবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এটি খেলে আপনার শারীরিকভাবে শক্তি থাকায় আপনার মানসিক চাপও কিন্তু অনেকটাই কমবে।
- কেন খাবেন এই ফল
আমরা সকলেই জানি ,ডেঙ্গু প্রতিরোধ হয় কিউই ফলের জুড়ি মেলা ভার। এই ফলে প্রচুর গুন রয়েছে। যদি আপনি আপনার পুষ্টিগুণ শরীরে বাড়াতে চান তাহলে এই ফলের খোসা সমতে এটি খান। কিউই ফলের খোসায় থাকে ভিটামিন সি।












Click it and Unblock the Notifications