Kidney patient: আপনি কি কিডনির রোগে ভুগছেন, ভুলেও খাবেন না এগুলি, কিন্তু কেন জানেন?
Kidney Patient: বর্তমানে এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কিডনির রোগে ভুগছেন, কিডনি রোগ খুব খারাপ একটি রোগ। চিকিৎসকেরা বলছেন, জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনাকে কিডনির সমস্যায় এনে দিচ্ছে। কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।
যদি এই অঙ্গে সংক্রমণ বা কোনোও অসুখ থাকে তাহলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জানুন যদি আপনার কিডনিতে সমস্যা হয়, তাহলে কখনো ভুলেও এই খাবারগুলি খাবেন না। জানুন সেই খাবারগুলি কী কী।

- পটাশিয়ামযুক্ত খাবার
যে ব্যক্তিরা কিডনির সমস্যায় ভুগছেন তারা কখনোই উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার খাবেন না। স্নায়ু, পেশি কোষগুলি সঠিকভাবে কাজ করতে পারে না। আবার পটাশিয়াম কিডনি রোগীদের জন্য খুব খারাপ। যেমন- কলা, কমলালেবু, আলু বেশি না খাওয়াই ভালো কিডনি রোগীদের জন্য।
- সোডিয়ামযুক্ত খাবার
আপনি কিডনি রোগে আক্রান্ত হন বা কিডনি রোগের ঝুঁকি কমাতে চান তাহলে খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন নুন। নুনে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। চার গ্রামের বেশি নুন কখনোই খাবেন না। এটি আপনার কিডনির ক্ষতি করে। যেমন- চিপস, ফাস্টফুড, যেকোনও নোনতা ধরনের খাবার আপনার জন্য না খাওয়াই ভালো।
- রেডমিট
রেডমিট বা প্রক্রিয়াজাত যেকোনও মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এইগুলি শরীর থেকে বর্জ্য পদার্থ বার করতে সাহায্য করে, তাই অতিরিক্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেলে কিডনির ওপর চাপ পড়ে। তাই কিডনি রোগীরা কখনোই অতিরিক্ত পরিমাণে প্রোটিন খাবেন না। খাসির মাংস, গরুর মাংস, শুয়োরের মাংস ইত্যাদি এড়িয়ে চলাই আপনার জন্য ভালো।

- ক্যাফেইনযুক্ত খাবার
যে ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত তিনি কখনোই ক্যাফেইনযুক্ত খাবার খাবেন না। তবে বেশিরভাগ মানুষই চা বা কফি ছাড়া তাদের দিন শুরু করতেই পারেন না। এটি কিন্তু স্বাস্থ্যের জনও খুব খারাপ। এমনিতেও যদি আপনি খালি পেটে চা খান তাহলে আপনার লিভার ও কিডনির জন্য খুব খারাপ হবে, বা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি কিডনি রোগী হন কখনোই সকালবেলা ঘুম থেকে উঠেই চা বা কফি খাবেন না। এটি এড়িয়ে চলাই আপনার জন্য ভালো।












Click it and Unblock the Notifications