Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরম পড়তেই চুলের দফারফা অবস্থা, কীভাবে চুলের যত্ন নেবেন আপনি, রইল টিপস

গরম পড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এই সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকের চুল কিন্তু নষ্ট হতে থাকে। তাছাড়াও চুল ও ত্বকের যত্ন নেওয়া দরকার। এসময় তীব্র রৌদ্র ও ঘামের কারণে চুলের সমস্যা বেড়ে যায়। তাই গরমকালে চুল প্রায় সময়ই পাতলা হয়ে যায়, ফ্যাকাসে লাগে।

তাই মাথায় এসময় চুলকানির সমস্যা সৃষ্টি হয়। এর ফলে মাথার ত্বকে নানান সমস্যা দেখা দেয়। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের যত্ন ভালোভাবে নিতে হয়। তাই এই গরমকালে কীভাবে আপনি আপনার চুলের যত্ন নেবেন, জানুন।

hair problem


জলের ঘাটতি

গরমকালে অনেকেই শরীরের জলের ঘাটতি দেখা দেয়। আর জলের ঘাটতিতে ত্বক ও শরীর নষ্ট হতে থাকে। এই কারণে চুল কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময় চুল ভালো রাখতে আপনাকে চুলের দিকে বিশেষ নজর দিতে হবে। খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবেই কিন্তু আপনার চুল চকচক করবে।

হেয়ার মাস্ক

গরমকালে যেহেতু ধুলোবালির কারণে কিংবা ঘামের কারণে মাথার চুল খুব ফ্যাকাসে হয়ে পড়ে। মাথায় চুলকানির সৃষ্টি হয়। জটের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আপনাকে চুলে কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। তাই আপনি বাড়িতে দই দিয়ে তৈরি করে মাস্ক কিন্তু মাথায় লাগাতে পারেন। আবার হেয়ার মাস্ক লাগাবার পর কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখুন। তারপরে তা ধুয়ে ফেলুন। এতে চুল দেখবেন চকচক করবে, চুলের গোড়াও মজবুত হবে।

Take a Poll

ছাতা ব্যবহার করুন

গরমকালে রোদ থেকে চুলের অনেক ক্ষতি হয়। তাই গরমকালে বাইরে বেরোলে মাথায় টুপি, ছাতা দিয়ে বেরোন। তাহলে চুল আপনার কিন্তু খুব একটা নোংরা হবে না। এবং চুল কিন্তু নষ্ট হবে না।

চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন

গরমকালে যেহেতু প্রচুর ঘাম হয়, সেই ক্ষেত্রে চুল অনেক সময় নোংরা হয়ে যায়, তাই চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে। নিত্যদিন মাথায় তেল, জল শ্যাম্পু দিতে হবে। চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই কিন্তু আপনার চুলের গোড়া ভালো থাকবে। চুল কখনোই নিস্তেজ হয়ে পড়বে না, চুলের উজ্জ্বলতা বজায় থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+