বিনামূল্যে এসি সার্ভিস করুন, কিন্তু কীভাবে, রইল বিশেষ টিপস

গরম পড়তে সকলেরই প্রথম মাথায় আসে এসি কিংবা কুলারের কথা। এসময় এসি ছাড়া রাতে ঘুমানোর দায় হয়ে পড়ে সকলের।বেশ কয়েক মাস ধরেও কিন্তু বাড়িতে বন্ধ এসি সকলেরই। যেহেতু কনকনে ঠান্ডায় এসির প্রয়োজন হয় না। তাই এই এসি সকলেই বন্ধ করে রাখেন। তবে এসি সার্ভিস না করলে কি আর চলে ?

যদি এখন আপনি বাড়িতে এসি সার্ভিসিংয়ের জন্য লোক নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার পকেট থেকে অনেক টাকায় খসবে। যদি আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, তাও তাহলে কিছুটা টাকা কম খরচ হতে পারে।

aircondition

তবে যদি আপনিএসি বাড়িতেই নিজে সার্ভিস করে নেন, তাহলে কেমন হয়? এতে আপনার টাকাও খরচ হবে না। সেইসঙ্গে ঘরও কিন্তু ঠান্ডা থাকবে। আবার এসিও খুব ভালো সার্ভিস হবে, জানেন কী করবেন আপনি।

কীভাবে পরিষ্কার করবেন

যদি আপনার বাড়িতে স্প্লিট এসি থাকে, তাহলে পরিষ্কার করার আগে তার তার সরিয়ে ফেলুন। তারপর আগেই এয়ার ফিল্টার সরিয়ে ফেলুন। কারণ এইখানেই বেশিরভাগ ধুলোয় জমে থাকে। তারপর ওপরের কভারটি খুলে এয়ার ফিল্টার দেখতে পাবেন, সেটি বার করে নিন। তারপর জল দিয়ে সেটিকে ভালোভাবে পরিষ্কার করুন। আর যদি দেখেন সেখানে প্রচুর ময়লা জমে গেছে, তাহলে তাকে কোনও শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সেই ময়লাটিকে পরিষ্কার করে ফেলুন। তবে এটি সেট করার আগে রোদে ভালোভাবে এটিকে শুকিয়ে নিতে পারেন। ১৫ দিন অন্তর নিয়মিত পরিষ্কার করলে এসি কিন্তু আপনার আরও ভালো ঠান্ডা হাওয়া দেবে। ধুলো, ময়লা ততটা জমবে না।

এই উপায়ে এসি পরিষ্কার করুন

এসির বাইরের অংশ পরিষ্কার রাখতে হবে। অনেক সময় বাইরের অংশের রঙ বদলাতে থাকে , মানে সাদা কিংবা অন্য কোনও রঙ থাকলে তার রঙ হলুদ হতে থাকে। এতে কিন্তু ধুলো, ময়লা আটকে ধরে। যদি এটি নিয়মিত পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা হবে না। তাই আপনি কলিং দিয়েও কিন্তু এই জায়গার বাইরের অংশ পরিষ্কার করতে পারেন। আবার কিছুটা জলে কিছুটা ভিনেগার নিয়ে আপনি সেই জল আর ভিনেগার মিশিয়ে সেটিও দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন। এটি কিন্তু খুব ভালো ভালোভাবে পরিষ্কার হবে। সেই সঙ্গে আপনার বাইরের সাদা রঙও বজায় থাকবে।

এতে জল ব্যবহার করবেন না

অনেকেরই বারান্দা কিংবা ছাদে যেহেতু এসির বাইরের অংশটা রাখেন, সেই ক্ষেত্রে এই জায়গাটিও কিন্তু নোংরা হতে থাকে। এবং এটা আপনি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কন্ডেসার পাখাটি পরিষ্কার করতে পারেন। আবার ইউনিটের যে গ্রিলটা খুলেও পরিষ্কার করতে পারেন। কাপড় দিয়ে পাখা ভালোভাবে পরিষ্কার করুন। তবে ভুলেও এতে কিন্তু আপনি জল ব্যবহার করবেন না।

কীভাবে এসি ভালো রাখবেন

যদি আপনি এসি বহুদিন ভালো রাখতে চান, তাহলে মাঝে মধ্যে কিন্তু এসি পরিষ্কার করবেন। শুকনো কাপড় দিয়ে এসি মুছবেন। যদি এসির চারিধারে যেকোনও একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। এসি যদি পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু ভালো ঠান্ডা হাওয়া বের হবে। দীর্ঘদিন এটি ভালো থাকবে। অনেক সময় এসিতে ধুলো ময়লা জমে যাওয়ার কারণে এসি কিন্তু ভালোভাবে হাওয়া দেয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+