বর্ষায় মরসুমে ঘুরতে যাচ্ছেন, ল্যাগেজ প্যাকিং করার আগেই ব্যাগে রাখুন এগুলি

অনেকেই ভ্যাপসা গরমে বা প্রচন্ড ঠান্ডাতে ঘুরতে যেতে চান না। তাই তারা ঘুরতে যাওয়ার জন্য বেছে নেন বর্ষাকালকে । বাইরে হালকা বৃষ্টি, সেই সঙ্গে হালকা মেঘের গর্জন, সে যেন এক আলাদা অনুভূতি! যা ভাষায় বর্ণনা করা খুব কঠিন।

এসময় ঘুরতে গেলে বেশ ভালো লাগে। এই বর্ষাকালে আপনি যদি ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসগুলি নেবেন। না হলে কিন্তু ঘোরা একদম মাটি হয়ে যাবে। বর্ষাকালে কোন কোন জিনিস নিয়ে ঘুরতে যাবেন, দেখুন।

Lifestyle

  • ছাতা ও রেইনকোট

বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য লাগেজ প্যাকিং করার প্রথম ব্যাগে ঢুকিয়ে নিন ছাতা ও রেইনকোট। এসময় যদি আপনি ঘুরতে গিয়ে বৃষ্টিতে ভিজে যান, তাহলে ঘোরা আর হবে না। জ্বর, সর্দি কাশিতে ভুগতে হবে আপনাকে ।

  • জুতো

বর্ষায় ঘুরতে গেলে কখনোই চামড়ার জুতো পরবেন না। যে জুতোগুলোতে জল পরলেও জুতো নষ্ট হয় না, ভিজে যায় না। সেই জুতো পরুন। এতে কিন্তু জ্বর, সর্দি, কাশি একদমই হবে না। আপনি কিন্তু খুব আরামদায়কভাবে ঘুরতে পারবেন।

  • ব্যাগ

ঘুরতে গেলে প্রথমেই ব্যাগ টাকে আপনাকে খুব ভালো নিতে হবে অর্থাৎ ওয়াটারপ্রুফ ব্যাগ নিতে পারেন। যে ব্যাগগুলিতে ওয়াটারপ্রুফ কভার রয়েছে, যেগুলি বৃষ্টির জলে একদমই ভেজে না। এতে আপনি ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ ল্যাপটপ বা মোবাইল, চার্জার কিন্তু নষ্ট হবে না।

  • স্যানিটাইজার

অবশ্যই বর্ষাকালে ঘুরতে যাওয়ার সময় স্যানিটাইজার নিয়ে যান। এই সময় খাবার খাওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিন। ভালোভাবে ধুয়ে নিলে হাতে আর ব্যকটেরিয়া থাকবে না।

  • জামা কাপড়

এই সময় ঘুরতে গেলে প্রচুর পরিমাণে জামা কাপড় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ বৃষ্টিতে জামা কাপড় ভিজে গেলে আরেকটি যাতে পরতে পারেন। এতে আপনার ত্বকে কোনও সংক্রমণ হবে না।

  • মশার ধূপ

বর্ষাকালে মশা, মাছির প্রকোপ বাড়ে। তাই এই সময়ে যেখানেই যাবেন মশার ধূপ নিয়ে যাবেন। না হলে ম্যালেরিয়া, ডেঙ্গু হওয়ার ঝুঁকি কিন্তু থাকবে। তাহলে আগেই সাবধান হোন আপনি।

  • ওষুধ

বর্ষায় বাইরে ঘুরতে গেলে ওষুধ নিয়ে যাওয়াটা খুব দরকার। কারণ সেখানে গিয়ে আপনার পেটের গোলমাল হতে পারে, আবার মাথাব্যথার সমস্যায় ভুগতে পারেন। সেই সঙ্গে জ্বর, সর্দি তো লেগেই রয়েছে। তাই ওষুধ নিয়ে গেলে আপনার আর চিন্তা থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+