বাড়িতে আনাগোনা রয়েছে সাপের, ঝুঁকি এড়াতে হাতের কাছেই রাখুন এই জিনিসগুলি
বর্ষাকালে সাপ, পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে। বাড়ির আশেপাশে গাছ-গাছালি থাকলেই ঘরে কিন্তু সাপ ঢুকে আসে অনেকেরই। আর বৃষ্টির ফোঁটা বাইরে পরলে রেহাই নেই তাদের। আর এই সাপের আতঙ্কে থাকেন গ্রামের অনেক মানুষেরাই। আর সাপ দেখলেই ভয়ে গা শিউরে ওঠে লোকেদের।
আর যাদের ঘরে এরকম লেগেই থাকে, তাদের ভয় পাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। যদি আপনার বাড়িতেও ঠিক এমনই সমস্যা হয়, আর সাপ দ্রুত তাড়াতে চান তাহলে হাতের কাছেই রাখুন এই জিনিসগুলি।

- সালফারের গুঁড়ো
সকলের বাড়িতে যে সবসময় কার্বলিক অ্যাসিড থাকে, তা নয়। ঘরে সাপের উপদ্রব কমাতে কিন্তু আপনি কার্বলিক অ্যাসিড ছাড়াও সালফারের গুঁড়ো রাখতে পারেন। এতে সহজে সাপ আপনার বাড়ি থেকে চলে যাবে। কারণ এই সালফারের গুঁড়ো যদি এই সাপের চামড়ায় লাগে, তার গায়ে জ্বালা করতে শুরু করে।
- রসুন
যদি আপনার বাড়িতে কার্বলিক অ্যাসিড নাও থাকে, তাহলে রসুন হাতের কাছে সবসময় রাখবেন। সাপ ঘরে ঢুকলেই রসুন থেঁতো করে সরষের তেলের সঙ্গে মিশিয়ে তার গায়ে দিয়ে দেবেন। যদি পারেন রসুন আর সরষের তেল আগে থেকে মিশিয়ে একটা কৌটায় রেখে দেবেন। সেটি যদি আপনি সাপের গায়ে একটু দিয়ে দেন বা আশেপাশ ছিটিয়ে রাখেন, তাহেল আপনার বাড়িতে ভুলেও সাপ বা পোকামাকড় কখনই ঢুকবে না।
- ন্যাপথলিন
বাড়িতে সকলেরই প্রায় ন্যাপথলিন থাকে। তাই সাপ যদি আপনার ঘরে ঢোকে তাহলে কিন্তু ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে দেবেন। যার গন্ধ সাপ কখনোই সহ্য করতে পারে না। ঘরের চারপাশে দিয়ে রাখতে পারেন। তাহলে সাপ কিন্তু আপনার বাড়িতে পালিয়ে যাবে।
- লেবু ও গোলমরিচ
প্রায় প্রতিটি বাড়িতেই রান্নার জন্য লেবু আর গোলমরিচ থাকে। তাই আপনারা গোলমরিচ, লেবুর রস আর লঙ্কাগুঁড়ো একসঙ্গে মিশিয়ে আপনার বাড়ির আশেপাশে দিয়ে রাখুন। এগুলি রাখলে আপনার বাড়িতে কখনোই সাপ ঢুকবে না।
- পেঁয়াজ
একটুকরো পেঁয়াজ আপনার বাড়ি থেকে সাপকে দূর করতে পারে। তার জন্য আপনাকে পেঁয়াজ বাড়ির আশেপাশে ছড়িয়ে রাখতে হবে। পেঁয়াজ বেটেও আপনি ছড়িয়ে রাখতে পারেন। পেঁয়াজগুলো যখন পচতে শুরু করবে, তখন কিন্তু তার গন্ধে আপনার বাড়ির আশেপাশে থাকবে না সাপ। তাই সাপের উপদ্রব কমাতে বাড়িতেই হাতের কাছে রাখুন এই জিনিসগুলি।












Click it and Unblock the Notifications