এই সুপারফুডগুলি ব্রেকফাস্টে রাখলেই হবে কেল্লাফতে, পাবেন ভরপুর এনার্জি
ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার হচ্ছে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। সকালবেলা পেট ভরে খাওয়া দাওয়া করলে সারা দিন কাজের এনার্জি থাকে। এতে গ্যাস-অম্বলের সমস্যাও কিন্তু কম হয়। তবে সেই খাদ্য তালিকায় কিন্তু আপনি কখনোই তেল, মশলা জাতীয় খাবার রাখতে পারবেন না।
নিত্যদিন খেতে হবে পুষ্টিসম্মত খাবার। তাই ব্রেকফাস্ট যখন করবেন তখন আপনাকে অবশ্যই এই খাবারগুলো খেতে হবে, জানুন সেগুলি কী কী।

- ডিম
ব্রেকফাস্টে অবশ্যই পুষ্টি সম্মত খাবার রাখবেন। তবেই কিন্তু আপনি ভালোভাবে সারাদিন কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে খাদ্য তালিকায় অবশ্যই একটি করে ডিম রাখতে হবে। যদি আপনি রোজ সকালে ডিম খান তাহলে আপনার শরীরে প্রোটিন, পুষ্টির ঘাটতি পূরণ হবে। তাছাড়াও ডিম খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায়।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই রোজ ব্রেকফাস্টে রাখবেন চিয়া বীজ ভেজানো জল। রোজ এই জল খেলে আপনার শরীর সুস্থ থাকবে, থাকবে পুরো ফিট। বড় রোগের ঝুঁকি এড়াতে খান চিয়া বীজের জল। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে চিয়া বীজের জল খাওয়া খুব দরকার। আপনি পাঁচ থেকে দশ মিনিট জলে ভিজিয়েও খেতে পারেন চিয়া বীজ। এতে আপনার পেশি ও অন্ত্র ভালো থাকবে। পাবেন এনার্জিও।
- পোহা
নিত্যদিন সকালবেলায় হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। তবেই খাবার আপনি দ্রুত হজম করতে পারবেন। তবে এমন খাবার খাবেন দেখবেন পেট যেন আপনার অনেকক্ষণ ভর্তি থাকে। তার জন্য আপনি রোজ খেতে পারেন পোহা। পোহা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটি তৈরি করতে মূলত চিড়ে, নানা ধরনের সবজি লাগে। যেহেতু এতে সবজি থাকে তাই আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে আপনার শরীর ফিট থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। সেই সঙ্গে খাবারও দ্রুত হজম হবে।
- বাদাম
রোজ সকালে অবশ্যই খাবেন বাদাম। বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আখরোট, কাজু, চিনা বাদামে রয়েছে ভরপুর প্রোটিন। এতে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। এতে আপনার ত্বকও আরও উজ্জ্বল হবে।
- দুধ
রোজ ব্রেকফাস্টে অবশ্যই রাখবেন দুধ। এক গ্লাস দুধ যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। কাজের এনার্জি পাবেন। সেই সঙ্গে হাড় মজবুত হবে। যদি বাতের ব্যথায় ভোগেন তাও কিন্তু দ্রুত কমবে।












Click it and Unblock the Notifications