বর্ষাকালে রান্নাঘর এই উপায়ে রাখুন পরিষ্কার, জন্মাবে না ব্যাকটেরিয়া, দূর হবে দুর্গন্ধও
সব সময়ই রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। বর্ষাকালে রান্নাঘরের দিকে নজর দিতে হয় সকলকে। না হলে ঘর তেলচিটে হয়। খুব বাজে গন্ধ বেরোয়।
জীবাণু জন্মাতে পারে খাবারের ওপর। সেই জীবাণু প্রভাব বিস্তার করতে পারে রান্নাঘরে। বর্ষাকালে কীভাবে নেবেন রান্নাঘরের যত্ন, জানুন।

- নোংরা জামা পরবেন
বর্ষাকালে নোংরা পোশাক পরে বা ভেজা জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকবেন না। এতে কিন্তু আপনার শরীরও অস্বস্তি লাগবে। রান্না করার আগে ভালোভাবে হাত ধোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করবেন। না হলে হাতের জীবাণু কিন্তু খাবারে লাগতে পারে।
- বাসন ভালোভাবে ধোবেন
যে বাসনে আপনি রান্না করবেন, নিয়মিত সেই বাসনগুলোকে ভালোভাবে মাজবেন। যাতে জীবাণু ব্যাকটেরিয়া কখনোই না জন্মাতে পারে। খাবার আগে বাসন ও হাত ভালোভাবে ধুয়ে নেবেন। তবেই কিন্তু বাসনে ব্যাকটেরিয়া জন্মাবে না।
- ন্যাপকিন পরিষ্কার রাখবেন
বর্ষাকালে বাতাসের আদ্রতার কারণে অনেক সময় কিন্তু বাসন বা চামচ, ন্যাপকিনে ব্যাকটেরিয়া জন্মায়। সেগুলো যদি আপনি ব্যবহার করেন, ভালোভাবে না ধুয়ে তাহলে কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। রোগ সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকবে। তাই যে চামচ বা ন্যাপকিন আপনি ব্যবহার করবেন সেগুলি কিন্তু রোজ পরিষ্কার করবেন । রান্না করার সময় ভালোভাবে হাতা, খুন্তি, চামচ সব ভালোভাবে ধুয়ে তারপরেই করবেন।
- এয়ারটাইট পাত্রে খাবার রাখবেন
বর্ষাকালে খাবার খাওয়ারের দিকেও নজর দিতে হবে। রান্না খাবারগুলি যেখানে রাখবেন অবশ্যই এয়ারটাইট পাত্র ব্যবহার করুন। এতে আপনার খাবার কিন্তু সতেজ থাকবে অনেকক্ষণ। সেই সঙ্গে ব্যাকটেরিয়া আক্রমণের ঝুঁকি কমবে।
- বেসিন ও পাইপ পরিষ্কার রাখুন
আপনি যে বেসিন ব্যবহার করেন, তা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে এই মরসুমে। প্রত্যেকদিন বেসিন ভালোভাবে ধুতে হবে। পাইপে যাতে কোনও জীবাণু না জন্মায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই রান্নাঘরের বেসিন ও পাইপ নিত্যদিন পরিষ্কার করবেন।
- আবর্জনা বাইরে ফেলুন
আপনার রান্নাঘরে যে ডাস্টবিন রাখবেন বা আবর্জনা ফেলার জন্য যে ব্যাগ রাখবেন সেটা থেকে কিন্তু নিত্যদিন নোংরা বাইরে ফেলে দেবেন । সেই আবর্জনা রাখার জায়গাটি অবশ্যই ধুয়ে নেবেন। নাহলে এতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
- জল ভরে রাখবেন না
অনেকেই কিছু পাত্রে জল ভরে রেখে দেন, তাঁরা কিন্তু এই মরসুমে জল ভরে রাখবেন না। এতে মশা, মাছি বংশবিস্তার করতে পারে। যা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- জানলা দরজা খুলে রাখুন
রান্নাঘরের জানলা, দরজা সব সময় খুলে রাখবেন। এতে কিন্তু সূর্যের আলো রান্নাঘরে ঢুকবে। বাতাস ভালোভাবে ঘরে ঢুকবে। তবেই কিন্তু আপনার রান্নাঘর পরিষ্কার থাকবে। ব্যকাটেরিয়া জন্মাবে না। বের হবে না দুর্গন্ধও।












Click it and Unblock the Notifications