শীতে কাশ্মীরি থেকে পশমিনা শাল ব্যবহার তো করছেন, পরিষ্কার রাখবেন কোন উপায়ে?

শীতের দাপটে একপ্রকার জড়োসড়ো হয়ে গেছে প্রায় সকলে। আর এই সময়ে আলমারি থেকে গরম জামাকাপড় নামাতে ব্যস্ত সকলে। তাছাড়া এই সময় অনেকেই কিন্তু প্রায় শাল ব্যবহার করেন। কাশ্মীরি শাল কিংবা পশমিনা, যা ব্যবহার সকলেই করেন।

তবে এগুলি ধোঁবেন কীভাবে, কীভাবেই বা পরিষ্কার রাখবেন, সেই সম্পর্কে অনেকেই জানেন না। তবে এই শীতকালে এই শাল পরিষ্কার রাখবেন কীভাবে, জানুন। খুব সহজ উপায়ে আপনিও বাড়িতে এটি পরিষ্কার করতে পারবেন।

kashmiri shawls

  • কীভাবে পরিষ্কার করবেন

পশমিনা শাল কিংবা কাশ্মীরি শাল কিন্তু অনেক দামি শাল। যা খুব সহজেই আপনি বাড়িতেও যত্ন নিতে পারেন। এগুলো যদি ভালোভাবে যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজে এগুলি নষ্ট হয় না। বহুদিন কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে এর রঙও কিন্তু একই রকম থাকবে। জানুন কীভাবে পরিষ্কার করবেন।

  • ওয়াশিং মেশিনে কাচবেন না

এই পশমিনা সালে কিন্তু অনেক সূক্ষ্ম কাজ থাকে অর্থাৎ সূক্ষ্ম কণা আটকে থাকে। তাই এটি খুব আলতো করে ধুতে হয়। এই পশমিনা শাল বাড়িতে ধোঁয়ায় কিন্তু সব থেকে ভালো। ভুলেও কিন্তু ওয়াশিং মেশিনে কখনও দেবেন না। এতে শাল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

  • এই শ্যাম্পু ব্যবহার করুন

আর এই শাল ব্যবহার করতে আপনি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। বাচ্চাদের যে শ্যাম্পু রয়েছে তা কিন্তু ব্যবহার করুন। এক বালতি জলে আপনি সামান্য শ্যাম্পু দিয়ে ভালোভাবে আগে গুলে নিন। তারপরে তাতে এই শাল দু’বার আলতো করে ভিজিয়ে তুলে নিন। এই শাল কিন্তু পরিষ্কার করার সময় কখনই ঘষবেন না বা মোচড় দেবেন না । এতে কিন্তু আপনার শাল নষ্ট হয়ে যাবে। সূক্ষ কাজগুলোও কিন্তু আসতে আসতে নষ্ট হতে থাকবে।

  • রোদুরে দেবেন না

পশমিনা কিংবা কাশ্মীরি শাল ধোঁয়ায় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়। শাল পরিষ্কার করার পর প্রথমে আপনি জল হালকা করে হাতে চাপ দেবেন। তারপর একটা তোয়ালের ওপর রেখে তার ওপর এটাকে ছড়িয়ে দিন। খুব রোদুরে এই শাল কিন্তু শুকনো একদমই উচিত নয়। এতে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটু ছায়ার দিকে শুঁকাতে দিন।

  • এই জায়গায় শুকাতে দিন

এই পশমিনা ও কাশ্মীরি শাল ভালো রাখা কিন্তু চ্যালেঞ্জিং। নরম সুতির কাপড়ের ওপরে এই শাল শুকাতে দিতে পারেন। একদম ফ্ল্যাট জায়গায় এই শাল শুঁকাতে দেবেন। দেখবেন এতে যেন কোনও পোকামাকড় এর ওপরে না বসে। তাহলে কিন্তু আপনার শাল বেশি দিন ভালো থাকবে না।

  • কীভাবে রাখবেন

যখন শাল শুকিয়ে যাবে, তখন আপনি আলমারিতে রাখবেন। তখন কিন্তু এটি এমনি রাখবেন না। একটি কর্পূর দিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। না হলে এটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই শুধু শাল কিনলেই হবে না। এটিকে সঠিকভাবে যত্ন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+