Kadha Recipe: বর্ষাকালে সর্দি-কাশিতে ভুগছেন, দেরি না করে খান কাড়া, রইল তৈরির পদ্ধতি
বর্ষাকাল ইতিমধ্যে পড়ে গেছে, বর্ষাকাল মানেই সর্বক্ষণ ঝিরঝিরে বৃষ্টি, আর এই বৃষ্টিতে ভিজতে সকলেরই কিন্তু ভালো লাগে। এই সময়ে কিন্তু রোগ, ব্যাধিও একটু বেশিই বাড়ে। বৃষ্টিতে ভিজে বেশিরভাগ সকলেরই সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। এর থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। এই ঋতুতে রোগ প্রতিরোধের ক্ষমতাও কমতে থাকে।
যদি এই সময় নিজের শরীরকে সুস্থ রাখতে চান এবং কোনও সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন কাড়া। কাড়ার কথা সকলেই কমবেশি শুনেছেন, আয়ুর্বেদিকশাস্ত্রে কাড়াকে কিন্তু ঘরোয়া ওষুধ বলা হয়। এটি খেলে সহজেই শরীর ভালো হয়ে যায়, শুধু তাই নয়, মাথা যন্ত্রণাও কমে যায়, কীভাবে বানাবেন কাড়া।

উপকরণ
কাড়া বানাবার উপকরণঃ জল নেবেন দু কাপ মতন, সঙ্গে নেবেন আদা ১ কুচি, সঙ্গে অবশ্যই রাখবেন চারটে লবঙ্গ। সেই সঙ্গে রাখবেন ৫ থেকে ৬ টা গোটা গোলমরিচ। তুলসী পাতা ৫ থেকে ৬টি, মধু এক থেকে দুই চামচ, স্বাদমতন রাখবেন। যতটা বানাচ্ছেন তার ওপর ভিত্তি করে মধু নেবেন। নেবেন একটা বড় দারচিনি।
কীভাবে বানাবেন কাড়া
একটি পাত্রে জল গরম করতে দিন। জল ভালোভাবে ফুটে উঠলে তাতে আদা, লবঙ্গ, গোল মরিচ, দারচিনি দিয়ে দিন দিয়ে ভালো করে ফোটান। ২০ মিনিটের জন্য মাঝারি আঁচে রাখুন, জল ফোঁটাতে ফোঁটাতে হাফ হয়ে গেলে পাত্রটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করুন। তারপর এটি একটি ছাকনিতে ছেকে সেই জলে মধু মিশিয়ে তিন চারবার করে খান।
কাড়া খেলে কী কী উপকার হয়
আপনি বর্ষাকাল ছাড়াও শীতকালেও কাড়া খেতে পারেন। এটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা আপনার সর্দি-কাশি, জ্বর, মাথাব্যথা দ্রুতই কমাতে সক্ষম।

শ্লেষ্মা কমাতে সহায়ক
যদি আপনি শ্লেষ্মা কমাতে চান তাহলে দেরি না করে আজই বাড়িতে কাড়া বানিয়ে খান এবং সহজেই এর থেকে মুক্তি পান।
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
আপনি কি জানেন কাড়া খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সর্দি, কাশি, গলা ব্যথাতেও কাড়া খাওয়া খুব ভালো, এটি খেলে শরীরও সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications