জন্মাষ্টমীতে গোপালকে তার এই প্রিয় খাবার নিবেদন করুন, কিন্তু বানাবেন কোন উপায়ে, জানেন
হিন্দুধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কৃষ্ণভক্তরা মহা সমারোহে জন্মাষ্টমী পালন করে থাকেন। চলতি বছর ২৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন ভক্তরা। এই দিনে কৃষ্ণকে নানান রকমভোগ সকলেই অর্পণ করে থাকেন। এই বিশেষ দিনে কৃষ্ণকে সকল মোহনভোগ, মিষ্টি, নাড়ু, মালপোয়া, তালের বড়া নিবেদন করে থাকেন। যা খেতেও খুব ভালোবাসেন গোপাল।
আপনি কি জানেন গোপালের প্রিয় মিষ্টি হল পঞ্জিরি। যা কিন্তু পঞ্জাবের বিখ্যাত গোপালভোগ মিষ্টি। এটি খেতে কিন্তু অসাধারণ। আর এই মিষ্টি আপনি কিন্তু গোপালকে নিবেদন করতে পারেন। যা পেয়ে তিনি কিন্তু যথেষ্ট খুশি হবেন। কারণ সেটি খেতেও ভীষণ ভালোবাসেন তিনি।

এই পঞ্জিরি আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন এই মিষ্টি। এটি তৈরি করতে কী কী লাগবে, কীভাবেই বা বানাবেন, জেনে নিন এখান থেকে।
- তৈরি করতে লাগবে
আটা, ঘি, চিনি, কাজুবাদাম, মাখানা, আখরোট, পেস্তা, আমন্ড, নারকেল, কিশমিশ, এলাচ গুঁড়ো।
- জানুন বানানোর উপায়
প্রথমে কাজু, পেস্তা, আমন্ড ও নারকেল ভালোভাবে ছোট ছোট করে কেটে নিন। সেই সঙ্গে আখরোট ও কিন্তু টুকরো করে করে কেটে নেবেন। তারপরে চিনিকে ভালো করে গুঁড়ো করে নিন।
এরপর গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা ঘি গরম করুন। তারপর তাতে কাজু, আমন্ড, পেস্তা, আকরট, মাখানা, কিশমিশ হালকা করে ভেজে তুলে রাখুন। তারপরে সেই কড়াইতে আবার কিছুটা পরিমাণ ঘি দিন। তারপর তাতে নারকেল কুচি দিয়ে ভালোভাবে ভাজুন। তারপর তা তুলে রাখুন। তারপর তাতে কিছুটা পরিমান আটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
আটার কাঁচা ভাব চলে গেলে ড্রাই ফুটস দিয়ে ভালোভাবে মেশান। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট নাড়তে থাকুন। তারপর গুঁড়ো চিনি দিয়ে আবারও ভালোভাবে ভাজুন। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে আরেকবার ভালোভাবে মেশান।
সামান্য দুই থেকে তিন মিনিট আবারও গ্যাসটা জ্বালিয়ে ভালোভাবে নেড়ে নিন। তাহলে মিশ্রণটির রঙ আসতে আসতে পরিবর্তন হতে থাকবে। তখনই বুঝবেন পঞ্জিরি তৈরি হয়ে গেছে। জন্মাষ্টমীতে গোপালকে নিজে হাতে রান্না করে দিন এই মিষ্টি। যা স্বাদে কিন্তু অসাধারণ।












Click it and Unblock the Notifications