জন্মাষ্টমীতে গোপালের ভোগে দিন মাখানা ক্ষীর, বাড়িতে কীভাবে বানাবেন এই মিষ্টি
জন্মাষ্টমী আসতে আর বেশি দেরি নেই। চলতি মাসের ২৬ তারিখ পালিত হবে এই বিশেষ উৎসব। এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কৃষ্ণ ভক্তরা। এই দিন গোপালকে সকলেই নানান রকম ভোগ নিবেদন করেন। জন্মাষ্টমীতে আপনি কিন্তু গোপালকে মাখানা ক্ষীর দিতেই পারেন আপনি। আর মাখানা খেতে ভীষণ পছন্দ করেন গোপাল।
জন্মাষ্টমী উৎসবের আগেই জেনে নিন কীভাবে বানাবেন মাখানা ক্ষীর। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি মাখানা ক্ষীর তৈরি করতে পারেন। এটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদি আপনি মিষ্টি প্রেমী হন, তাহলে তো কোনও কথাই নেই! মাখানা ক্ষীর কীভাবে তৈরি করবেন ও বানাতেই বা কী লাগবে, দেখুন।

- বানাতে কী কী লাগবে
মাখানা ক্ষীর তৈরি করতে আপনার লাগবে দুধ, কাজু, পেস্তা, ঘি, চিনি, জাফরান, এলাচ গুঁড়ো।
- কীভাবে বানাবেন
মাখানা ক্ষীর তৈরি করতে আপনাকে প্রথমেই একটি কড়াইতে ঘি নিয়ে গরম করে নিতে হবে। তারপর ঘি গরম হলে কাজুবাদাম আর পেস্তা দিয়ে ভালোভাবে ভেজে নিন । এরপরে বেচে থাকা ঘিতে মাখানা দিয়ে ভালোভাবে ভাজতে থাকুন। তারপর গ্যাস বন্ধ করে নিন। হালকা ঠান্ডা হলে হাতের সাহায্যে কিছুটা গুঁড়ো করে নিন মাখানা।
এবার গ্যাসে অন্য পাত্রে দুধ গরম করে ভালোভাবে ফোটাতে থাকুন । এরপর তাতে সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিন। দুধ ফুটে উঠলে মাখানা দিয়ে দিন। দুধ ঘন হয়ে আসা পর্যন্ত গ্যাস মিডিয়াম আঁচে রাখুন। তারপর সামান্য পরিমাণ দুধে চিনি দিন ভালোভাবে নাড়ুন। চিনি গলে গেলে কিছু ড্রাইফুটস দুধে দিয়ে দিন।
তারপর কিছুটা এলাচগুঁড়ো দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করে নিন। তাহলে মাখানা ক্ষীর তৈরি হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। তাহলে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি গোপালের ভীষণ পছন্দের একটি খাবার। তাই দেরি না করে এই জন্মাষ্টমীতে মাখানা ক্ষীর তৈরি করে ফেলুন।












Click it and Unblock the Notifications