জন্মাষ্টমীতে উপোস করছেন আপনি? শরীর ফিট রাখতে মাথায় রাখুন এগুলি

জন্মাষ্টমীতে প্রায় সকলেই উপোস করেন। উপোস করে কৃষ্ণের পুজো করেন। চলতি বছর ২৬ অগাস্ট পালিত হবে জন্মাষ্টমী উৎসব। আর এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন কৃষ্ণ ভক্তরা। চলতি বছর কিন্তু আড়ম্বরের সঙ্গে পুজো করবেন তারা।

কথিত আছে, শ্রীকৃষ্ণের পুজো যদি উপোস করে করা হয় তাহলে জীবনের সফলতা লেগেই থাকে। কোনও কাজে তারা পিছিয়ে পরেন না। উপোস করে আপনাকে এই জিনিসগুলো মানতে হবে। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।

Janmastami

  • ফল

যখন আপনি উপোস করবেন তখন অবশ্যই কিন্তু ফল খাওয়ার চেষ্টা করবেন। কারণ এতে আপনার শরীর সুস্থ থাকবে। আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু একদমই হবে না। পেট একটু অল্প হলেও পেট ভর্তি থাকবে। হজমেরও কোনও সমস্যা থাকবে না।

  • হালকা খাবার খাবেন

উপোস করে কখনই কিন্তু থালা ভর্তি কোনও খাবার খাবেন না। এতে আপনার হজমের সমস্যা হবে। অল্প খাবেন। তবে পেট যেন ভর্তি থাকে, তেমন খাবার খাবেন। এতে ওজন ও কিন্তু আপনার বাড়বে না।

  • ভাজাভুজি খাবেন না

যখন আপনার জন্মাষ্টমীর উপোস শেষ হবে, সেসময় সিঙ্গারা, ভাজাভুজি, ভারী মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন। আবার এমন খাবার খাবেন না, যাতে আপনার গ্যাস, অম্বল হতে পারে।

  • আগুনের সামনে যাবেন না

যখন আপনার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে, সে সময় যখন যজ্ঞ করবেন। সেই সময় বেশি আগুনের কাছে থাকবেন না। ধোঁয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। কারণ অনেকেরই কিন্তু ধোঁয়া নাকে গেলে তার শরীর দুর্বল হয়ে যেতে পারে। মাথা ঘুরতে শুরু করতে পারে। আবার অনেকের কিন্তু গাও গুলিয়ে ওঠে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • জলের ঝাপটা দেবেন

যদি আপনি নির্জলা উপোস করেন তাহলে অবশ্যই মুখ, গলা, ঘাড়ে জলের ঝাপটা দিতে থাকবেন মাঝে মধ্যে। তাহলে খুব ফ্রেশ লাগবে । পাখার তলায় সব সময় থাকার চেষ্টা করবেন বা বিকেলের পর ছাদে গিয়ে থাকার চেষ্টা করবেন। এতে আপনার গায়ে আলো বাতাস লাগলে শরীর কিন্তু কখনোই খারাপ হবে না।

  • কাটা ফল খাবেন না

পুজো শেষ করে যখন আপনি ফল খাবেন তখন অনেকক্ষণ ধরে কেটে রাখা ফল কিন্তু একদমই খাবেন না। সদ্য কাটা ফল কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু শরীর আপনার ভালো থাকবে।

  • গরম দুধ খাবেন

জন্মাষ্টমী উপোস শেষ করে তখন অবশ্যই এক গ্লাস গরম দুধ খাবেন। এতে সারাদিনের ক্লান্তি আপনার কমে যাবে। ভালো রাতে ঘুমাতেও পারবেন।

  • বেশি মিষ্টি খাবেন না

উপোস করে মিষ্টি একদমই বেশি খাবেন না। এতে গা গুলি উঠতে পারে । বমি হতে পারে ও পেটব্যথাও হতে পারে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও বাড়তে পারে।

  • খালি পেটে শোবেন না

যেহেতু আপনার উপোস করার জন্য পেট খালি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু শুয়ে থাকবেন না। কারণ কিছু খাবার খেয়ে তবেই উপোস ভাঙার পর শুতে যাবেন। না হলে শরীর কিন্তু খারাপ হতে পারে।

  • শরীর হাইড্রেট রাখবেন

উপোস করলে অবশ্যই শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন। তাই ডাবের জল, নারকেলের জল প্রচুর পরিমাণে খান। এতে কিন্তু শরীরে জলের ঘাটতি হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+