Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুরুর আগেই ধ্বংস হবে! ক‍্যানসার প্রতিরোধে আসছে 'সুপার ভ্যাকসিন', কীভাবে কাজ করবে?

গবেষকরা একটি "সুপার ভ্যাকসিন" তৈরি করেছেন যা শরীরে ক‍্যানসারের উৎপত্তি হওয়ার আগেই প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। তাক লাগানো ১০০ শতাংশ কার্যকারিতায় সক্ষম এই ভ্যাকসিন। এক টিকাতেই রোধ হবে ক‍্যানসার। আর সহ্য করতে হবে না কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে , এই ভ্যাকসিনটি প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের কোষগুলিকে সনাক্ত করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ দেয় এবং একইভাবে টিউমার গঠনও বন্ধ করে দেয়। এই ভ্যাকসিন ক‍্যানসার প্রতিরোধে বিপ্লব আনতে পারে। এই রোগে আক্রান্ত কোনো রোগী শুধুমাত্র চিকিৎসার উপর নির্ভর করার পরিবর্তে এই ভ্যাকসিনের দ্বারা সুস্থ থাকতে পারেন। এটি একটি সক্রিয় পদ্ধতি প্রদান করে। যদিও এটি এখনও একটি প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু এই ক‍্যানসারের ভ্যাকসিনটি কেমোথেরাপির বিকল্প একটি নিরাপদ চিকিৎসা ব্যবস্থা হয়ে উঠবে বলে আশাবাদী গবেষকরা।

ক‍্যানসারকে নির্মূল করার ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই 'সুপার ভ্যাকসিন'টি তৈরি করেছেন, যেটা ল্যাবরেটরিতে ইঁদুরের শরীরের মধ্যে ক‍্যানসার তৈরি হওয়া থেকে সম্পূর্ণরূপে রোধ করে। পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনটি প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক‍্যানসার কোষগুলিকে টিউমারে পরিণত হওয়ার আগেই চিনতে এবং তা নির্মূল করতে সাহায্য করেছে।

বেশিরভাগ ইঁদুরের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করায় বেশিরভাগ ইঁদুরই সুস্থ ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী গবেষকদের মতে, এই যুগান্তকারী আবিষ্কারই ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে, যেখানে ক‍্যানসার শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে যাবে।

গবেষকদের মতে, এই ভ্যাকসিন শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলি ক‍্যানসারে পরিণত হতে পারে এমন ধরণের কোষগুলিকে সনাক্ত করে। শুধুমাত্র এক ধরণের ক‍্যানসারই নয় বরং এটি মেলানোমা, অগ্ন্যাশয় ক‍্যানসার এবং স্তন ক‍্যানসার সহ বিভিন্ন ধরণের ক‍্যানসারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে বলে মনে করা হচ্ছে। গবেষকরা বলছেন যে এটি টিউমার ও ক‍্যানসার উভয় ক্ষেত্রেই লাভজনক হতে পারে। বিশেষ করে ক‍্যানসারের ক্ষেত্রে যখন ফুসফুস, মস্তিষ্ক বা লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে মেটাস্ট্যাসিসের কারণে প্রচুর সংখ্যক মৃত্যু হয় তখন এই ভ্যাকসিনটি খুবই কার্যকরী হতে পারে। গবেষকদের মতে, এই ভ্যাকসিন ক‍্যানসারের বিরুদ্ধে কাজ করে। কারণ এটি শরীরের নিজস্ব কোষ থেকে তৈরি হয় এবং এর সাথে একটি অনন্য উপাদানও থাকে, যা সুপার অ্যাডজুভেন্ট নামে পরিচিত।

তবে, সতর্ক করা হচ্ছে যে প্রাণীদের উপর গবেষণার ফলাফল আকর্ষণীয় হলেও, গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মানুষের উপর এখনও পরীক্ষা করা হয়নি। বিজ্ঞানীরা বলছেন যে ক‍্যানসার নির্মূল করার জন্য মানুষের উপর নিরাপদে এই ভ্যাকসিনটি ব্যবহার করার আগে কয়েক বছর আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে। তাছাড়াও, টিকার ধরণ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ডোজ এখনও জানা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+