Makar Sankranti 2025: মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়ার রীতি রয়েছে, জানুন এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে

হিন্দুধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়ার এক বিশেষ ঐতিহ্য। খিচুড়ি হল একটি ভারতীয় খাবার। যা মুসুরির ডাল, চাল এবং অন্যান্য শাক, সবজি, দেশি ঘি দিয়ে তৈরি করা হয়।

এটি খেতেও কিন্তু অসাধারণ। এটি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। খিচুড়ি খেলে শরীর সুস্থ থাকে। জানুন খিচুড়ি খাওয়ার উপকারিতা সম্পর্কে। শরীরের কী কী উপকারে লাগে এই খিচুড়ি, জানুন।

khichdi

  • হজম ক্ষমতা বাড়বে

খিচুড়িতে ডাল, চাল থাকে, যা খেলে খাবার খুব সহজেই হজম হয়ে যায়। এটা রোজ খেলে কিন্তু আপনার হজম ক্ষমতাও বাড়তে থাকবে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

খিচুড়িতে ফাইবার বেশি থাকে, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। এমনকি হজমের সমস্যা থাকলে তাও কমাতে সাহায্য করে।

  • পেটের সমস্যা

যে ব্যক্তিরা পেটের সমস্যায় ভোগেন কিংবা প্রায় সময় আপনার বমি হয় বা পেট খারাপ হয়, তাহলে কিন্তু আপনি খিচুড়ি খেতে পারেন। এটি খেলে আপনার পেটের কোনও সমস্যা থাকবে না। এমনকি পেট ব্যথার সমস্যাও কমবে।

  • পুষ্টি জোগাতে সাহায্য করবে

খিচুড়িতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিন থাকে, যা শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে নিত্যদিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খিচুড়ি খেতে পারেন। যেকোনও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

খিচুড়িতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের হার্টের রোগী কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চাইছেন, তারাও নিত্যদিন খিচুড়ি খেতে পারেন।

  • ওজন কমবে

খিচুড়িতে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ওজন কমাবার জন্য খিচুড়ি খাওয়া খুব ভালো। তবে বেশি পরিমাণে খাবেন না। খিচুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি দীর্ঘ অল্প খেলেও অনেকক্ষণ পেতে থাকে। যা খেলে খাবার ইচ্ছা বেশি থাকে না। তাই অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন।

  • মেটাবলিজম বাড়বে

খিচুড়িতে এমন কিছু মশলা মেশানো হয়, যা খেলে আপনার শরীরের ক্যালোরি পরিমাণ কমবে। যা মেটাবলিজম বাড়বে। তাই শরীর সুস্থ রাখতে আপনিও কিন্তু খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+