আপনি কি নিত্যদিন মশলাদার খাবার খান, খেয়ে ঠিক করছেন তো?
সকলেই প্রায় মশলাদার খাবার খেতে বিশেষ ভালোবাসেন। শুধুমাত্র স্বাদ বাড়ার জন্যেই আমরা কিন্তু যে মশলাদার খাবার খাই। তা কিন্তু নয়, নিত্যদিনের রান্না যে মশলাগুলো ব্যবহৃত হয় সেগুলোও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো।
তবে নিত্যদিন প্রচুর তেল মশলাযুক্ত খাবারও কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। আর এই অভ্যাস যদি আপনারও থাকে তাহলে কিন্তু আজই পরিবর্তন করুন, না হলে বড় রোগের ঝুঁকি রয়েছে আপনারও!

ছবি সৌজন্য- pexels
মশলাদার খাওয়া
মশলাদার খাবার রান্না করতে গেলে প্রথমেই কিন্তু আপনাকে লঙ্কাগুঁড়ো রান্নায় দিতে হবে। তবেই কিন্তু সেই রান্নার রঙ লাল লাল দেখতে লাগবে। তবে এটি কিন্তু খুব খারাপ। এই লঙ্কাগুড়াতে রাসায়নিক ব্যবহার করা হয়। যা খেলে আপনার শরীর গরম হবে। পেটের সমস্যা তৈরি হবে, জিভে ঘাও হতে পারে। তাই বেশি মশলাদার খাবার খেলে কোনও কোনও সমস্যা হয়, জানুন।
পেটের সমস্যা
যাদের যদি আপনি দীর্ঘদিন ধরে মশলাদার খাবার খান, তাহলে বুক জ্বালা করতে পারে। পেটে সমস্যা হতে পারে। পেট জ্বালা করতে পারে। এমনকি গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। তাই এই খাবার এড়িয়ে চলুন।
গ্যাস্ট্রিক, আলসার
মশলাদার খাবার খেলে গ্যাস্ট্রিক, আলসার ছাড়াও আপনার পেটে ব্যথা হবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন না। আবার বমি পর্যন্ত হতে পারে।
বুক জ্বালা
যদি আপনি নিত্যদিনই মশলাদার খাবার খান, তাহলে গলা বুক জ্বলা করতে পারে এবং হজমের সমস্যা হওয়ার পাশাপাশি ডায়রিয়া হবে।
পেটে ব্যথা
পেটে ব্যথা হবে, মশলাদার খাবার খেলে আপনার মাথা যন্ত্রণা হতে পারে। তাই অতিরিক্ত মশলাদার খাবার একদমই খাবেন না।
- খাওয়া কি উপকারী?
রান্নায় মশলা দিয়ে খাবার খাওয়ারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যেমন- মৌরি, পাঁচফোড়ন, কালোজিরে ইত্যাদি। যে ব্যক্তি অল্প পরিমাণে মশলা রান্না খান তবে নিত্যদিনের ব্যবহৃত মশলা খান, তারা কিন্তু বেশি দিন বাঁচে। ওজন কমাতে আপনিও খেতে পারেন মশলা। কারণ এতে ক্যাপাসায়ানিন থাকে। যা অ্যাসিড উৎপাদনে বাধা দেয়। যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে, তবে বেশি পরিমাণে মশলা জাতীয় খাবার দু’বেলা খাওয়া একদম ভালো নয়।












Click it and Unblock the Notifications