খালি পেটে ড্রাই ফ্রুটস খাওয়া কি ভালো? কোন খাবারের সঙ্গে খাবেন খেজুর থেকে কিশমিশ, জানুন
এমন অনেকেই রয়েছেন, যারা নিত্যদিন সকালবেলা উঠে ব্যায়াম করেন কিংবা জিমে যান। তারপর তারা অনেক ধরনের ড্রাই ফ্রুটস খান। তাঁরা মনে করেন, এতে শরীর ভালো থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিন সকলবেলা খালি পেটে ড্রাইফ্রুটস খাওয়া একদমই উচিত নয়। জানুন সকালবেলা ড্রাই ফ্রুটস খেলে কী কী সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।
খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই খালি পেটে যদি আপনি খেজুর খান, তাহলে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। এতে ডায়াবেটিস রোগীদের জন্য সকালবেলা খেজুর খাওয়া খুব খারাপ।

- কিশমিশ
যদি আপনি খালি পেটে কিশমিশ খান, তাহলে পেট ফুলে থাকবে। অস্বস্তি হবে, বমি হতে পারে। গ্যাস, অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে পারে। তাই খালি পেটে কিশমিশ খাওয়া এড়িয়ে চলুন। কারণ এতে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার যুক্ত খাবার কখনই খালি পেটে খাবেন না।
- ডুমুর
ডুমুরে প্রচুর পুষ্টিগুণ থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, খনিজ। তাই খালি পেটে ডুমুর খেলে আপনার পেটে অস্বস্তি হতে পারে, হজমের সমস্যা হতে পারে। এতে যেহেতু উচ্চ পরিমাণে ফাইবার থাকে। যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে ঠিকই, তবে খালি পেটে ডুমুর খেলে আপনার বমি হবে, পেট খারাপ হতে পারে।
- চেরি
চেরি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে খালি পেটে চেরি কিন্তু খাবেন না। এতে আপনার অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। অম্বল হতে পারে। তবে যদি আপনি এই খাবারগুলি সঙ্গে ড্রাই ফ্রুটস খান, তাহলে স্বাস্থ্যের কিন্তু খুব উন্নতি হবে। শরীর কিন্তু একদমই ফিট থাকবে।
- ওটমিল
ওটমিলের সঙ্গে আপনি কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুটস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ থাকে। যা আপনার হজম ক্ষমতা বাড়বে।
- দই
দই হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে আপনার অন্ত্র ভালো থাকবে। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক যৌগ থাকে।
- ডিম
রোজ সকালে একটি ডিম, একটি ড্রাই ফ্রুটস খেতেই পারেন। এতে শরীর ভালো থাকবে। কারণ ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন থাকে। আর এটি খেলে আপনার বমি পাবে না।
- বেরি
স্ট্রবেরি, ব্লুবেরি সঙ্গে আপনি খেতেই পারেন একটি ড্রাই ফ্রুটস। যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। ফাইবার যুক্ত খাবার খেলে কিন্তু আপনার মস্তিষ্ক ভালো থাকবে। বড় রোগের ঝুঁকি কমবে।
- স্মুদি
যেকোনও স্মুদির সঙ্গে দুধ- তিনটি ড্রাইফ্রুটস আপনি রাখতেই পারেন। এতে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, শরীর ভালো থাকবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে।












Click it and Unblock the Notifications